শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে মো. আলী আকবর (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। তিনি নাটোর জেলার নলডাঙা গ্রামের আলতাফ হোসেনের পুত্র। 

বুধবার(২৫ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে  উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস ব্রীজ সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে আরও ৫ জন যাত্রী আহত হন। 

আহতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর গ্রামের কামরুল ইসলাম (১৪), শেখ সাদ (১১), জনি (১৪), মুরছালিন আহমদ (১৫), মার্জিয়া বেগম (৩৩)।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে জয়কলস ব্রিজ সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী ইটবাহী ট্রাকের (সিলেট ড—১১—২২৪২) সাথে সুনামগঞ্জগামী মোটরসাইকেল (সুনামগঞ্জ—ল ১১২১৫৫)  ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মোটরবাইক আরোহী আলী আকবরসহ ৬ জন আহত হন। স্থানীয়রা আলী আকবরসহ ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং অন্য আহতরা শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। পড়ে ওসমানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোটরসাইকেল আরোহী আলী আকবর৷ 

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ সুমন কুমার চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি