শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সারা দেশে বজ্রবৃষ্টির যে আভাস দিল আবহাওয়া অধিদপ্তর সাউন্ড বিভ্রাটে স্যাবোটাজের আশংকা, তদন্তে কমিটি বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনে দুই দফা অভিযান: জরিমানা ও কারাদণ্ড গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

সারাদেশে একযোগে পালিত এ কর্মসূচির অংশ হিসেবে জকিগঞ্জেও স্বাস্থ্য সহকারীরা অংশ নেন। তারা দাবি জানান ছয় দফা বাস্তবায়নের, যার মধ্যে রয়েছে—নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক ডিগ্রি সংযুক্তি, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীত করা।

কর্মসূচিতে অংশগ্রহণকারী বক্তারা বলেন, “আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে টিকাদানসহ যেসব টেকনিক্যাল কাজ করি, তা যথাযথ মর্যাদা পাচ্ছে না। ফলে আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত ও বৈষম্যের শিকার হচ্ছি।”

তারা আরও জানান, “আমরা পূর্বেই আমাদের দাবিসমূহ স্মারকলিপি ও লিখিত আকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে আমরা কর্মসূচি পালন করছি। যৌক্তিক দাবি আদায় না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে টিকাদানসহ সব কার্যক্রম স্থগিত করা হবে।”

স্বাস্থ্য সহকারীরা আশা প্রকাশ করেন, দেশের প্রায় ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর দাবি বিবেচনা করে সরকার দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করবে।

এই সম্পর্কিত আরো

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সারা দেশে বজ্রবৃষ্টির যে আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

সাউন্ড বিভ্রাটে স্যাবোটাজের আশংকা, তদন্তে কমিটি

বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনে দুই দফা অভিযান: জরিমানা ও কারাদণ্ড

গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব

গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব