শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট বিওপির সীমান্ত দিয়ে ২০ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে পুশইন করা ২০ জনকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। মঙ্গলবার ভোররাত থেকে সকালে নোয়াকোট এলাকায় এসব পুশইনের ঘটনা ঘটে। 

জানা যায়, ছাতক উপজেলার ইসলামপুর ইউপির বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকায় বিওপি (বিজিবি) নোয়াকোট ক্যাম্পের একটি টিম টহলের দায়িত্বে ছিল। এ সময় সীমান্ত এলাকার মেইন পিলার ১২৪৫ বাগানবাড়ি নামক স্থান থেকে ভারত থেকে পুশইন করা ২০ বাংলাদেশিকে আটক করা হয়। 

এদের মধ্যে তিনটি পরিবারের নারী, পুরুষ ও শিশু সদস্যরা রয়েছেন। তাদের মধ্যে ১৯ জনের বাড়ি কুড়িগ্রাম জেলায় এবং ১ জনের বাড়ি পাবনা জেলায়। 

আটকরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার দক্ষিণ আজুয়াটারি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জয়নাল আবেদীন (৫৫), তার দুই স্ত্রী জাহেরা বিবি (৩৬) ও মনোয়ারা বিবি (৩৩), ছেলে মজিদুল ইসলাম (১৮), আশিদুল হক (১৫), আব্দুল্লাহ (৫), ইসমাইল (২), মেয়ে আকলিমা খাতুন (১৪), জামিলা (১৩), জান্নাতি (১০), সুমাইয়া (১০) ও মজিদুল ইসলামের স্ত্রী রেহেনা বিবি (১৮)। 

একই থানার বড় ভিটা গ্রামের মৃত সোলেমানের ছেলে নজির হোসাইন (৮০), তার স্ত্রী মোমেনা বেগম (৭৪)। তাদের ছেলে মো. মমিনুল (৩২) এবং মমিনুলের স্ত্রী মোছা. আমিনা (২৮)। মমিনুল ও আমিনার ছেলে মাসুদ (১৬), আল আমিন (৭) ও মেয়ে মোছা. মনিশা (৫)। পাবনা জেলার ভাংগুরা থানার ভেড়ামারা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে জান্নাতুল ফেরদৌস (২০)। 

ছাতক থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট