রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট
advertisement
সিলেট বিভাগ

নির্বাচনের আগে পাথর কোয়ারি খুলে দিতে ৭ দিনের আল্টিমেটাম

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারী সচলের দাবিতে এক সপ্তাহের আল্টিমেটাম সাধারণ নাগরিকের। রোববার ২২শে জুন সকাল ১১ ঘটিকায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের শহিদ মিনার প্রাঙ্গনে পাথর কোয়ারী বন্ধ ঘোষণার প্রতিবাদে সাধারণ নাগরিকদের ব্যানারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

এসময় বক্তব্য রাখেন সাংবাদিক মঈন উদ্দিন মিলন, ছাত্রনেতা হুমায়ুন রশিদ হুমন, আদনান সোহাগ, লিটন মাহমুদ খাঁন, মাহমুদুল হাসান নাঈম, মুরসালিন, মুফতী জাকির আহমদ, আল-আমীন সারওয়ার।

এছাড়াও বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন, উপজেলা আমীর মাওলানা ফয়জুর রহমান, ইছাকলস ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, ব্যবসায়ী মুর্শেদ আলম, শ্রমিক নেতা আল-আমিন সহ উপজেলার ছাত্র-শ্রমিক ও ব্যবসায়ীবৃন্দ।

এসময় মাহমুদুল হাসান নাঈম বলেন, পরিবেশের দোহাই দিয়ে দীর্ঘদিন যাবৎ পাথর কোয়ারী বন্ধ থাকায় মানবেতর জীবন পার করছে শ্রমিকরা, ব্যবসায়ীরা হয়ে গেছেন দেউলিয়া। তাই সাধারণ নাগরিক এখন নির্বাচনের আগেই পাথর কোয়ারী সচল চায়।

হুমায়ুন রশিদ হুমন বলেন পাথর কোয়ারী অচল থাকায় অনেকেই ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা করেছেন। আগামী ১ সপ্তাহের আল্টিমেটাম দিয়ে ইউএনও বরাবর স্মারকলিপি দিয়েছি। যদি আশানুরূপ ফলাফল না আসে তবে কোম্পানীগঞ্জের নাগরিকরা মহাসড়ক অচল করে আন্দোলন করবে।

ব্যবসায়ী মুর্শেদ আলম বলেন পাশ্ববর্তী দেশ ভারতে ডিনেমাইট দিয়ে পাথর উত্তোলন করলে পরিবেশ নষ্ট হয়না কিন্তু আমাদের দেশে পাথর কোয়ারী (নদী) থেকে পাথর উত্তোলন করলে পরিবেশ নষ্ট হয়না। অন্যদিনে ষ্টোন ত্রুাশার মিলে বিদ্যুৎ অফিস কতৃক বৈধভাবে বিদ্যুৎ লাইন সংযোগ দিলেও তা অবৈধ বলে অভিযান দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এখন আমরা কোথায় যাবো তার দিশা পাচ্ছিনা।

সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন বলেন আমার বাড়ি জৈন্তায় আমি শ্রমিকদের আর্তনাদ বুঝি আর উপদেষ্টারা ঢাকায় থাকেন। সফরে এসে কোয়ারী পরিদর্শন করে তিনি শ্রমিক ও মেহনতী মানুষের কথা কি বুঝবেন। সুতরাং পরিবেশের দোহাই দিয়ে বন্ধ থাকা পাথর কোয়ারী নির্বাচনের আগেই সচল চাই।

এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট