বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জৈন্তাপুরে স্বাধীনতা দিবসে বিএনপির শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজে অংশগ্রহণ সিলেট জেলা তাতীদলের ঈদ আড্ডা কোম্পানীগঞ্জে, মধ্যাহ্ন ভোজ শেষে সাদা পাথরে মিতালী মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জবির শ্রদ্ধাঞ্জলি বিভিন্ন কর্মসূচিতে দিরাইয়ে গণহত্যা দিবস পালিত কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে অনারারি কমিশন প্রদান শহীদদের জন্য বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া পদ্মায় বাসডুবি - নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ প্রশাসনে বড় রদবদল, যোগ হলো ৮ সচিব বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের
advertisement
সিলেট বিভাগ

জেলা সদরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে দিরাইয়ে তৃণমূলে প্রচারসভা

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে স্থাপনের দাবিতে “বৈষম্য ঘোচাতে সুষম উন্নয়নে ঐক্যবদ্ধ হোন, সোচ্চার হোন” এই স্লোগানে দিরাইয়ে এক তৃণমূল প্রচারসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় দিরাই উপজেলাবাসীর আয়োজনে দিরাই থানা পয়েন্টে এ সভা অনুষ্ঠিত হয়। 

প্রচারসভা পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা তরুণ দলের আহবায়ক আবুল ফজল আকাশ। এতে বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, আব্দুল করিম চৌধুরী, বাসস্ট্যান্ড বাজার কমিটির সাধারণ সম্পাদক নিয়াজ মাহমুদ রিপন, দিরাই উপজেলা তরুণ দলের আহবায়ক বাবুল তালুকদার, যুগ্ম আহবায়ক আজিজুর রহমান, সদস্য সচিব রয়েল সরদার প্রমুখ।


এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল হাফিজ, বিএনপি নেতা তহুর চৌধুরীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিগত সময়ে স্বৈরাচারী সরকারের মন্ত্রী এম এ মান্নান নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নিজের নির্বাচনী এলাকায় স্থানান্তর করেন, যা সুনামগঞ্জ জেলার মানুষ ও শিক্ষার্থীদের প্রতি চরম অবিচার। এখনো বিভিন্ন প্রভাবশালী মহল ক্যাম্পাস সুনামগঞ্জ সদরে স্থানান্তর ঠেকাতে নানা ষড়যন্ত্রে লিপ্ত।

তৃণমূলের নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা, যাতায়াত ও শহরকেন্দ্রিক সুযোগ-সুবিধা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে স্থাপন করা জরুরি।

সভায় বক্তারা সরকারের প্রতি অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জেলা সদরে স্থানান্তরের দাবি জানান।

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে স্বাধীনতা দিবসে বিএনপির শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজে অংশগ্রহণ

সিলেট জেলা তাতীদলের ঈদ আড্ডা কোম্পানীগঞ্জে, মধ্যাহ্ন ভোজ শেষে সাদা পাথরে মিতালী

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জবির শ্রদ্ধাঞ্জলি

বিভিন্ন কর্মসূচিতে দিরাইয়ে গণহত্যা দিবস পালিত

কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে অনারারি কমিশন প্রদান

শহীদদের জন্য বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া

পদ্মায় বাসডুবি নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ

প্রশাসনে বড় রদবদল, যোগ হলো ৮ সচিব

বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের