বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পদ্মায় বাসডুবি - নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ প্রশাসনে বড় রদবদল, যোগ হলো ৮ সচিব বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে অভিনন্দন বার্তা চীনা রাষ্ট্রপতির বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৬, সবার পরিচয় শনাক্ত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে বাংলাদেশ: মির্জা ফখরুল জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেছেন রাষ্ট্রপতি স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
advertisement
সিলেট বিভাগ

সিলেটে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা

সিলেটে আবারও বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে একজনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেটে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৭টি নমুনা পরীক্ষার মধ্যে ১ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তবে সামগ্রিকভাবে ৭৩টি নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্ত হয়েছেন ৭ জন। ফলে নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৯.৬০ শতাংশ, যা প্রায় ১০ শতাংশের কাছাকাছি। সংশ্লিষ্টদের আশঙ্কা, নমুনা পরীক্ষা বাড়লে শনাক্তের হারও আরও বাড়তে পারে।

বর্তমানে আক্রান্ত ৭ জনের সবাই হাসপাতালেই চিকিৎসাধীন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ জন এবং বাকি ৩ জন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং আল-হারামাইন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান জানান, করোনার জন্য প্রস্তুত রাখা হয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। আপাতত ৩০ শয্যার একটি ওয়ার্ড আইসোলেটেড রাখা হয়েছে। তবে রোগীর সংখ্যা বাড়লে ১০০ শয্যার পুরো হাসপাতালটিকেই কোভিড ডেডিকেটেড হিসেবে ঘোষণা দেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

পদ্মায় বাসডুবি নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ

প্রশাসনে বড় রদবদল, যোগ হলো ৮ সচিব

বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের

হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে অভিনন্দন বার্তা চীনা রাষ্ট্রপতির

বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৬, সবার পরিচয় শনাক্ত

কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে বাংলাদেশ: মির্জা ফখরুল

জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা