বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পদ্মায় বাসডুবি - নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ প্রশাসনে বড় রদবদল, যোগ হলো ৮ সচিব বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে অভিনন্দন বার্তা চীনা রাষ্ট্রপতির বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৬, সবার পরিচয় শনাক্ত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে বাংলাদেশ: মির্জা ফখরুল জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেছেন রাষ্ট্রপতি স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
advertisement
সিলেট বিভাগ

চুনারুঘাটে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষিই সমৃদ্ধি- “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা- ২০২৫। গ্রীষ্মকালীন ফলের মৌসুম উপলক্ষে সারাদেশে একযোগে শুরু হওয়া জাতীয় ফল মেলার অংশ হিসেবে এ মেলা শুরু হয়েছে। মেলায় বিভিন্ন জাতের দেশীয় হরেক রকমের ফল প্রদর্শন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে চুনারুঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তর প্রাঙ্গণে বর্ণাঢ্য এক ফলের মেলার উদ্বোধন করা হয়।

চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহিদুল ইসলামের সভাপতিত্বে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রবিন মিয়া ।

এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুব আলম মাহবুব, চুনারুঘাট সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ রবিউল হোসেন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান, বাংলা বিভাগের প্রভাষক মিলি আক্তার তমা, ডেইলি অবজারভার প্রতিনিধি এম এস জিলানী আখনজী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেলা চলবে আগামী ২১ জুন শনিবার পর্যন্ত। এতে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফলের প্রদর্শনী স্থান পেয়েছে। আমন্ত্রিত অতিথিবৃন্দরা ফল মেলার প্রদর্শনী ঘুরে দেখেন এবং ফলচাষের বিষয়ে কৃষকদের উৎসাহিত ও পাশাপাশি পরামর্শ প্রদান করেন।

বক্তারা বলেন, ফলচাষের মাধ্যমে শুধু পুষ্টির চাহিদা’ই পূরণ হয় না, এটি কৃষি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সঠিক পরিকল্পনার মাধ্যমে ফল উৎপাদন বাড়ানো সম্ভব। মেলায় ফল প্রদর্শনী ছাড়াও এ মেলার স্টলে সচেতনতামূলক লিফলেট লাগানো হয়।

এই সম্পর্কিত আরো

পদ্মায় বাসডুবি নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ

প্রশাসনে বড় রদবদল, যোগ হলো ৮ সচিব

বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের

হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে অভিনন্দন বার্তা চীনা রাষ্ট্রপতির

বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৬, সবার পরিচয় শনাক্ত

কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে বাংলাদেশ: মির্জা ফখরুল

জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা