বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল ১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জ শহরে ইজিবাইকের যৌক্তিক ভাড়া নির্ধারণসহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান

সুনামগঞ্জ পৌর শহরে অটোরিকশা ও ইজিবাইকের যৌক্তিক ভাড়া নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। 


বৃহস্পতিবার দুপুরে পৌর প্রশাসক রেজাউল করিমের কাছে স্মারকলিপি প্রদান করেন সাধারণ যাত্রীরা। দাবিগুলো হলো, পৌরশহরের প্রাণকেন্দ্র আলফাত উদ্দিন স্কয়ারকে অটোরিকশা ও ইজিবাইক স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা যাবে না। বিশেষ করে ট্রাফিক পয়েন্টে অটোরিকশা ও ইজিবাইক মুক্ত রাখতে হবে। কালিবাড়ী পয়েন্ট থেকে সদর থানা পর্যন্ত এ রাস্তা অটোরিকশা ও ইজিবাইক চলাচলা সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। পৌর এলাকার সাধারণ নাগরিক, স্টেকহোল্ডার, চালক, মালিক, প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলাপ-আলোচনা করে একটি যৌক্তিক ও গ্রহণযোগ্য ভাড়া নির্ধারণ করাসহ পৌর প্রশাসনের প্যাডে ভাড়ার তালিকা প্রকাশ করতে হবে।ইজিবাইকে অতিরিক্ত যাত্রী বহন কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার স্বার্থে ডান পাশ (সামনের অতিরিক্ত বসার স্থান) স্থায়ীভাবে বন্ধ করা। লাইসেন্সবিহীন চালকদের ইজিবাইক ও অটোরিক্সা, অপ্রাপ্তবয়স্ক ও মাদকাসক্ত ব্যক্তিদের চালানো বন্ধে মালিকদের (ইজিবাইক ও অটোরিকশা) নির্দেশনা প্রদানসহ প্রয়োজনীয় প্রদেেক্ষেপ গ্রহণ করতে হবে। 

সকল ইজিবাইক ও অটোরিকশা চালকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শহরের আলফাত ভবনের সামনের খালি জায়গাটিকে একটি নিদির্ষ্ট ইজিবাইক স্ট্যান্ড হিসেবে ঘোষণা এবং এখান থেকেই ভাড়া নির্ধারণের কার্যক্রম গ্রহণ। শহরের যানজট নিরসনে যত্রতত্র পার্কিং নিষিদ্ধ করা এবং নির্ধারিত স্থান ছাড়া ইজিবাইক পার্কিং না করতে প্রচার ও প্রয়োগ নিশ্চিত করা। যাত্রী ও চালকদের সুবিধার্থে পৌর সদরের স্থানে স্থানে পর্যাপ্ত যাত্রী ছাউনীর ব্যাবস্থা করা। 
 
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাধারণ সম্পাদক সহ অধ্যাপক ফজলুল করিম সাঈদ, সাংবাদিক ও সংগীত শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, কালবেলার সুনামগঞ্জ প্রতিনিধি কুদরত পাশা, প্রভাষক মাইনুদ্দিন, পিএফজি এম্বাসেডর জিয়াউর রহমান, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস, সুনামগঞ্জ গণঅধিকার পরিষদের সহসভাপতি আব্দুল বারী, সুনামগঞ্জ খবরের স্টাফ রিপোর্টার জাকারিয়া আহমদ।

এসময় পৌর প্রশাসক রেজাউল করিম যাত্রীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

এই সম্পর্কিত আরো

হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি

কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা

জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন

স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল

১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন

প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান