মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে বিয়েবাড়িতে হামলায় নারীসহ আহত ১০

সুনামগঞ্জের জামালগঞ্জে বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনায় নারীসহ ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১টার দিকে ভীমখালি ইউনিয়নের বড়ঘাঘটিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড় ঘাঘটিয়া গ্রামের আব্দুস সাত্তারের ভাই আব্দুল কদ্দুসের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল বুধবার। বিয়ে উপলক্ষে মঙ্গলবার আব্দুল কদ্দুসের বাড়িতে আত্মীয়স্বজন এসে রাতে রান্নাবান্না করছিলেন।

রাত ১টার দিকে পূর্বশত্রুতার জেরে হঠাৎ করে একই গ্রামের আব্দুর রউফের নেতৃত্বে তার পক্ষের লোকজন বিয়েবাড়িতে এসে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় দুইপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- আব্দুস সাত্তার, জুলেখা বেগম, এমরুল হাসান, নুরুজ্জামান, সাবিকুন নাহার, আবু তালহা, আকমল ও আব্দুল হক।

জামালগঞ্জ থানার এসআই সুমন দেব  জানান, সংঘর্ষের খবর শুনে রাতেই ঘটনাস্থলে যাই। গুরুতর আহতদের সঙ্গে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?