মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

তাহিরপুরের শান্তিপুর নদীর বালু লুট: ৪ জনের কারাদন্ড

সুনামগঞ্জের তাহিরপুরে ইজারা বহির্ভূত শান্তিপুর নদী (মাহারাম নদীর মুখ) থেকে বালু লুট করে নিয়ে যাওয়ার পথে ৪জনকে আটক করা হয়েছে। পরে তাঁদের প্রত্যেককে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

কারাদণ্ড প্রাপ্তরা হলেন, রমজান আলী (৪০) ইজ্জত আলী (৪৫) আবু কালাম (৪৫) খোরশেদ আলম (২৫)। কারাদণ্ড প্রাপ্ত চারজনই নৌকার মাঝি এবং সবাই উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসিন্দা। 

সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার শান্তিপুর নদীতে এ অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম। 

এসময় থানা পুলিশ ও আনসার সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন। 

তবে অভিযানের খবর জানতে পেরে অনেক বালু লুটকারী ও চক্রের সদস্যরা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, চক্রের সদস্যরা নানাভাবে ভয়ভীতি দেখিয়ে অনেকের ফসলি জমি থেকে অবাধে বালু লুট করে নিয়ে যাচ্ছে। তাই এমন অভিযান নিয়মিত না হলে শান্তিপুর নদী থেকে বালু লুট বন্ধ করা যাবেনা।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম প্রতিবেদককে বলেন, শান্তিপুর নদী থেকে বালু লুট বন্ধে প্রশাসনের অভিযান তৎপরতা অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?