মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে ৫ ক্রাশার মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন

সিলেটের জৈন্তাপুর উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত স্টোন ক্রাশার ও বালু ধৌতকরণ মেশিনের বিরুদ্ধে ভাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। 


 

সোমবার (১৬ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী। অভিযানে জৈন্তাপুরের বিভিন্ন এলাকায় অবস্থিত বেশ কয়েকটি অবৈধ স্থাপনায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। 

 

জানা যায়, জৈন্তাপুর এলাকার লক্ষ্মীপুর ১ম খণ্ড এলাকার একটি বাইব্রেটর (বালু ওয়াশিং) মেশিন, আসামপাড়ার আম্মাজান স্টোন ক্রাশার, মুনতাহা স্টোন ক্রাশার এবং ৪নং বাংলাবাজার এলাকার জালালী স্টোন ক্রাশারসহ মোট পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে এসব প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়। এছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে একটি ট্রাককে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে সহায়তা করেন, আবাসিক প্রকৌশলী (পিডিবি) সজল চাকলাদার, ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মো. রুহুল আমিন, উপ-সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা অসিত বরণ দাস, জৈন্তাপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক রাজিবুল হাসানসহ পুলিশের একটি দল এবং বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী বলেন, ‘অবৈধ স্থাপনা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। কোনোভাবেই আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না।’

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?