মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে জামায়াত প্রার্থী তোফায়েল আহমেদের গণসংযোগ

সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, মধ্যনগর, ধর্মপাশা, তাহিরপুর) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগ ও ইসলামী দাওয়াত কার্যক্রম চালিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা আমীর মাওলানা তোফায়েল আহমেদ খাঁন।

আজ সোমবার সকালে তিনি জামালগঞ্জ উপজেলার পলক দক্ষিণপাড়া মসজিদে এক ইসলামী আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি দ্বীন, ন্যায়-নীতি, সমাজ সংস্কার, দূর্নীতিমুক্ত ও ইসলামী রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। আলোচনা সভা শেষে উপজেলার ঐতিহ্যবাহী সাচনা বাজারের ব্যবসায়ী ও জনসাধারণের সাথে গণসংযোগ করেন।

এসময় তিনি জনগণের সমস্যা শুনেন এবং এলাকার সার্বিক উন্নয়নে ইসলামী নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন। গণসংযোগকালে সফর সঙ্গী ছিলেন, জামালগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, নায়েবে আমীর মোঃ ফখরুল আলম চৌধুরী, জেলা অফিস সম্পাদক মোঃ নুরুল ইসলাম, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন সভাপতি মোঃ নুরুল হক, জামালগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাচনা বাজার ইউনিয়ন সভাপতি মোঃ আতিকুল ইসলাম, ভীমখালী ইউনিয়ন সভাপতি মোঃ সাইফুল ইসলাম সহ সর্বস্তরের নেতৃবৃন্দ। গণসংযোগ শেষে সাচনা বাজার সিএনজি স্ট্যান্ডে নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, নির্বাচনী মাঠে জনসম্পৃক্ততা, ইসলামি মূল্যেবোধ ও জনগণের ন্যায়সংগত অধিকার আদায়ের লক্ষ্যে এধরণের গণসংযোগ অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?