মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

উন্নয়ন বঞ্চিত কুলাউড়াবাসীর জন্য কাজ করে যাবো : মাওলানা রশীদ

ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, কুলাউড়া উন্নয়ন সংগ্রাম পরিষদের চেয়ারম্যান,  ইউরোপ জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা শাহ মাশুকুর রশীদ কুলাউড়ায় আগমন উপলক্ষ্যে কুলাউড়া উপজেলা জমিয়তের উদ্যোগে মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ জুন) কুলাউড়া শহরের পাকশি পার্টি সেন্টারে এ সভাটি অনুষ্ঠিত হয়।

কুলাউড়া উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আজির উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নেজাম উদ্দীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহ সভাপতি মাওলানা বদরুল ইসলাম। 
এসময় মাওলানা বদরুল ইসলাম মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে জমিয়তের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে মাওলানা শাহ মাশুকুর রহমানের নাম প্রস্তাব করেন।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোপ জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা শাহ মাশুকুর রশীদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত এই কুলাউড়াবাসী। শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা পাচ্ছেন না ঠিকমত। দলবদলের রাজনীতিতে বারবার যারা এমপি হোন তারা শুধু দল বা জোটের সাথে নয়, কুলাউড়াবাসীর অধিকার নিয়ে ছলনা করেছেন। প্রতি বছরেই বন্যা সমস্যা ও শ্রমিকের ন্যায্য অধিকার নিয়ে কথা বলার যেন কেউ নাই।

কুলাউড়াবাসীর উন্নয়ন ও দুঃখ নিরসনে সৎ ও আমানতদার প্রার্থী নির্বাচনের বিকল্প নেই। আমার প্রিয় দল জমিয়ত যদি আমাকে মনোনীত করে এবং কুলাউড়াবাসী আমাকে নির্বাচিত করে তবে আমার সর্বোচ্চটুকু দিয়ে কুলাউড়াবাসীর কল্যাণে কাজ করে যাবো।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জমিয়তের সাবেক সহ-সভাপতি মাওলানা আব্দুল আজিজ, ছাত্র জমিয়তের সাবেক জেলা সভাপতি মাওলানা আব্দুল সালাম , পৌর জমিয়তের সভাপতি মাওলানা শাহ মাহমুদুর রশীদ, মাওলানা মাহদি হাসান কামাল, উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আবু নাসের খালেদ ,কুলাউড়া পৌরসভার জমিয়তের আহ্বায়ক হাফেজ নাজমুল ইসলাম , উপজেলা প্রচার সম্পাদক হাফেজ আলাউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল আজিজ । এছাড়াও উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জমিয়তের বিভিন্ন নেতৃবৃন্দ।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?