মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় নিখোঁজের ২দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিখোঁজের ২দিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামে বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিখোঁজ ওই স্কুলছাত্রীর নাম নাসিফা জান্নাত আনজুম (১৫)। তিনি ওই গ্রামের আব্দুল খালিকের মেয়ে এবং শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের স্কুলের নবম শ্রেণির ছাত্রী।

এদিকে, এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছেন স্থানীয়রা। তাঁদের ধারণা, তাঁকে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে রাখা হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে হত্যাকাণ্ডের কোন কারণ জানাতে পারেনি পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ জুন) সকালে কোচিং সেন্টারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আনজুম। এরপর থেকেই তাঁর কোনো সন্ধান পায়নি পরিবার। আজ (১৪জুন) বিকেল ৫টার দিকে বাড়ির পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। এরপর পুলিশ এসে তাঁর ভাসমান মরদেহটি উদ্ধার করে। 

নিখোঁজের ঘটনায় সব জায়গায় খোঁজ করেও মেয়েকে কোথাও না পেয়ে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর মা নাসিমা আক্তার লাকি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কথা বলার সময় পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭ টা) তাঁরা ঘটনাস্থলে রয়েছেন। মরদেহ উদ্ধার এবং আলামত সংগ্রহ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?