মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

সিলেট ও সুনামগঞ্জে ৭০ জনকে পুশইন করল বিএসএফ

সিলেট সুনামগঞ্জের ৪ সীমান্ত দিয়ে ৭০ জন ‘বাংলাদেশি’কে পুশইন করেছে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইনের পরই সীমান্তে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদেরকে আটক করে।

বৃহস্পতিবার ভোররাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন জৈন্তাপুরের শ্রীপুর, মিনাটিলা, কোম্পানিগঞ্জের কালাইরাগ ও ছাতকের নোয়াকোট বিওপির সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

বিজিবি জানায়, রাত আনুমানিক ১টা ২০মিনিট থেকে ৪টা ৪৫মিনিট পর্যন্ত সময়ে ভারতীয় ২ এবং ৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা সিলেটের নোয়াকোট, কালাইরাগ, শ্রীপুর এবং মিনাটিলা সীমান্ত দিয়ে একযোগে এসব পুশইনের চেষ্টা চালায়। তবে সতর্ক অবস্থানে থাকা বিজিবির টহলদল তাদের সবাইকে নিরাপদে আটক করে।

আটকদের মধ্যে সিলেট জেলার সীমান্ত এলাকা মোট ৫৩ জন রয়েছেন। এদের মধ্যে কালাইরাগ বিওপি কর্তৃক ২টি পরিবারে মোট ১৩ জন আটক হন। এদের মধ্যে পুরুষ ৪জন মহিলা ৩জন ও শিশু ৬ জন। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।

এদিকে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপি কর্তৃক ২টি পরিবারের মোট ১৭ জনকে আটক করে বিজিবি। তার মধ্যে পুরুষ ৪জন, মহিলা ৪জন ও শিশু ৯জন রয়েছে। এর মধ্যে ৭ জন কুড়িগ্রাম ও ১০ জন লালমনিরহাট জেলার বাসিন্দা বলে জানা যায়। 

জৈন্তাপুরের অপর সীমান্তবর্তী মিনাটিলা বিওপিতে ৪টি পরিবারের মোট ২৩ জনকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে পুরুষ ৯জন, মহিলা ৭জন ও শিশু ৭জন রয়েছে। তাদের সকলের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

এদিকে  সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী ছাতক উপজেলার নোয়াকোট বিওপিতে ৪টি পরিবারের মোট ১৭ জনকে আটক করেছে বিজিবি।  তার মধ্যে পুরুষ ৫জন, মহিলা ৪জন, ও শিশু ৮জন রয়েছে। তাদের সকলের বাড়ি লালমনিরহাট জেলায়।

বিজিবি সূত্রে আরও জানানো হয়, আটক ৭০ জনের মধ্যে  ২২ জন পুরুষ, নারী  ১৮ জন ও শিশু ৩০ জন। তাদের মধ্যে কুড়িগ্রাম জেলার  ৪৩ জন ও লালমনিরহাট ২৭ জন রয়েছেন।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন,  প্রাথমিক তথ্যে জানা গেছে আটকরা অতীতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। গতরাতে বিএসএফ তাদের রাতের আঁধারে পুশইন করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। বর্তমানে আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?