মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

জাফলংয়ে বাইক ফেলে পালানোর চেষ্টা, র‌্যাব ধরলো ৪ জনকে

সিলেটের জাফলংয়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরবাইক ও তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করেছিল চার যুবক। কিন্তু শেষ রক্ষা হয়নি। র‌্যাবের হাতে আটক হয়েছেন তারা। তাদের কাছে থাকা প্লাস্টিকের বস্তা তিনটি থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিদেশি মদ। 

 

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানের কাছে জাফলং-গোয়াইনঘাট সড়ক থেকে তাদেরকে আটক করা হয়। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

 

আটককৃতরা হলো- গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুর প্রকাশ হাজীপুরের কালন মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩৫), জাফলং বস্তির মৃত মঈন উদ্দিন মিয়ার ছেলে শামছুল ইসলাম (৩৫), মনাইকান্দি গ্রামের নুরুল হকের ছেলে জাকির হোসেন (২১) ও দক্ষিণ প্রতাপপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে আজাদ মিয়া (১৬)। 

 

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ও ৩টি প্লাস্টিকের বস্তা রেখে পালানোর চেষ্টাকালে ওই চারজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা বস্তাগুলোর ভেতর থেকে ৪৭৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। 

 

আটকৃতদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?