সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরে মারামারি ঘটনায় একজন গ্রেফতার

সিলেটের ওসমানীনগরে মারামারির ঘটনায় কয়েছ মিয়া (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে থানা  পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে  উপজেলার গোয়ালাবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কয়েছ মিয়া উপজেলার সাদীপুর ইউপির মোবারকপুর গ্রামের নুর মিয়ার ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২ জুন ওসমানীনগর থানায় মোবারকপুর (গুজাতলী) গ্রামের আব্দুর রশিদের ছেলে লুৎফুর রহমান বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ্য করে একটি মারামারি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি ছিলেন কয়েছ মিয়া।

অন্যন্য আসামীরা হলেন-মোবারকপুর(গুজাতলী) গ্রামের আব্দুল গনি মন্টু মিয়ার ছেলে সমছু মিয়া (৫৫), জিলু মিয়া( ৫৮) ,সমছু মিয়ার ছেলে তামিম আহমদ (২৫), জিলু মিয়ার ছেলে আবির আহমদ (২৩), নাছিম আহমদ (২১)।

প্রসঙ্গত, গত ৩০ মে দুপুর ২ টার দিকে মামলার বাদী লুৎফুর রহমানে পিতা আব্দুর রশিদ বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে আসামীগন অতর্কিত আক্রমণ চালিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার বাদি লুৎফুর রহমান বলেন, শুনেছি মামলার প্রধান আসামি ওসমানীনগরের চিহ্নিত ডাকাত তোফায়েল আহমদের ভাই কয়েছ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসনের কাছে  মামলার অনন্য আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোনায়েম মিয়া বলেন, মারামারি মামলার  ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত  ব্যাক্তি থানা হেফাজতে রয়েছে। অন্যন্য আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?