সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বানিয়াচংয়ে দুই ফুট রাস্থা নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক ২

বানিয়াচংয়ের কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দি গ্রামে দুই ফুট রাস্তার জায়গাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে হযরত আলী(৬০) নামে একজন নিহত হয়েছেন।

৮ জুন রবিবার বিকাল সাড়ে চারটার দিকে বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দি গ্রামে এসংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘন্টা ব্যাপী চলে সংঘর্ষ। নিহত হযরত আলী কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দি গ্রামের মৃত আব্দুল রশীদের ছেলে।

এ ঘটনায় দুপক্ষের আরও ২০/২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষনিক খবর পেয়ে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে  উসমান আলী(৫০)নামে একজনকে তার নানা বাড়ী থেকে আটক করেছে। ৯ জুন সোম বার সকালে অভিযান চালিয়ে হারুন নামে আরো একজনকে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ।

নিজস্ব সূত্র থেকে জানা যায়, কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দি গ্রামের হারুন মিয়া ও উসমান আলীর মধ্যে গোষ্টী ভিত্তিক অন্তর্দ্বন্দ্ব চলমান। এর মধ্যে গ্রামের দুই ফুট রাস্তাকে কেন্দ্র করে রহিম মিয়া ও জাহেদ মিয়ার মধ্যে কথা কাটাকাটির জের ধরে মারামারির সূত্রপাত হয়। সংঘর্ষে হযরত আলী বুকে টেটাবিদ্ধ হলে হাসপাতালে নেয়ার পথে মৃত্য হয় বলে জানা গেছে। আহতরা হবিগঞ্জ সদর হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন।

সংঘর্ষের পর পুরুষশূন্য গ্রামে অপর পক্ষের বাড়ীঘরে ব্যাপক লুটপাটের খবর পাওয়া যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের এক মহিলা জানান, পুরুষশূন্য উসমান মিয়ার গোষ্টীর মহিলা ও শিশুদের কে জোরপূর্বক বাড়ী ঘর থেকে বের করে দেয়া হচ্ছে। জনমানব শূন্য ঘরে লুট করা হচ্ছে গবাদী পশু, গোলায় তোলা ধান ও চাল।

বাতাকান্দি গ্রামে টহলরত এস আই রুপক কান্তি চৌধুরী মোবাইল ফোনে বলেন, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি।

এবিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা গত রাতেই এক বেতার বার্তায় জানান, বাতাকান্দি গ্রামে পুলিশি টহল জোরদার করা হয়েছে। প্রক্রিয়াধীন আছে আইনানুগ ব্যবস্থা। বর্তমানে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে ও বার্তায় নিশ্চিত করেন তিনি।

এই সম্পর্কিত আরো