সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ফিলিং স্টেশন মালিকদের জন্য সতর্কবার্তা এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর - সামনে কঠিন সময়, তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে মঙ্গলবার তেলের জন্য দীর্ঘ লাইনের অপেক্ষা - রাজধানীর অনেক পাম্পে মিলছে না অকটেন রাজধানীতে লিফটের ফাঁকা জায়গায় পড়ে নারীর মৃত্যু পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তি - জ্বালানির ঘাটতিতে সারা দেশে বন্ধ হতে পারে পেট্রোল পাম্প মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা ফুটপাত দখলমুক্তে ১ এপ্রিল থেকে ডিএমপির সাঁড়াশি অভিযান সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু
advertisement
সিলেট বিভাগ

গোয়াইনঘাট সীমান্তে পাখর চুরি : বিএসএফের সাউন্ড গ্রেনেড, ফাঁকা গুলি

সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি পর্যটন স্পটে জিরো পয়েন্টে পাথর চুরি করতে যাওয়া শ্রমিকদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় ভয়ে পালাতে গিয়ে পাথরে আঘাত পেয়ে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 


বুধবার (০৪ জুন) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বিছনাকান্দি পর্যটন স্পটের নদীর পূর্ব পাড়ে ভারতীয় সীমান্ত এলাকার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

 

আহতদের মধ্যে গোয়াইনঘাটের বগাইয়া গ্রামের ফয়জুর রহমানের ছেলে আক্কাস মিয়া (৩০) অজ্ঞান হলেও পরে আবার তিনি সুস্থ হয়ে ওঠেন।

 

স্থানীয় লোকজন ও বিজিবি সূত্রে জানা গেছে, প্রতিদিন রাতের আঁধারে বিছনাকান্দি পর্যটন স্পটে ভারতীয় সীমান্ত এলাকার জিরো পয়েন্টে পাথর চুরি করতে যায় শ্রমিকরা। বুধবার রাতে ১৫ থেকে ২০ জন শ্রমিক বাংলাদেশ ভারত সীমান্তের বিছনাকান্দি পর্যটন স্পটের জিরো পয়েন্টে বার্কি নৌকা নিয়ে পাথর তুলতে যান। এসময় ভারত সীমান্তবর্তী এলাকয় ঢুকে পাথর উওোলন শুরু করেছিলেন।

 

একপর্যায়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির টহলরত সদস্যরা বিষয়টি বুঝতে পেরে বাঁশি বাজিয়ে শ্রমিকদের ধাওয়া দেন। এ সময় বিএসএফও শ্রমিকদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছোড়ে। এক পর্যায়ে একটি ফাঁকা গুলি ছোড়ে। এতে শ্রমিকরা ভয়ে পালাতে গিয়ে পাথরের আঘাতে কয়েকজন আহত হয়েছেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, বিজিবির বাঁশি ও বিএসএফ ফাঁকা গুলির শব্দে আক্কাস মিয়া অজ্ঞান হয়ে পরে। সহপাঠীরা তাকে উদ্ধার করে আনলে ঘণ্টা দুয়েক পর প্রাথমিক চিকিৎসায় তার জ্ঞান ফিরে। এ সময় শ্রমিকরা পালাতে গিয়ে পাথরের আঘাতে কয়েকজনের হাত-পা কেটেও গেছে।

 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক গণমাধ্যমকে বলেন, মূলত পাথর আনাটাই অপরাধ। শ্রমিকরা পাথর চুরি করতে জিরো পয়েন্ট অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে গিয়েছিল। বিজিবি খবর পেয়ে বাঁশি বাজিয়ে শ্রমিকদের ধাওয়া করে। একই সময় বিএসএফ এসেও শ্রমিকদের ভয় দেখাতে দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং একটি ফাঁকা গুলি ছোড়ে। শুনেছি ভয়ে একজনের সমস্যা হয়েছিল তবে সে সুস্থ হয়ে গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

এই সম্পর্কিত আরো

ফিলিং স্টেশন মালিকদের জন্য সতর্কবার্তা

এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামনে কঠিন সময়, তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে

ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে মঙ্গলবার

তেলের জন্য দীর্ঘ লাইনের অপেক্ষা রাজধানীর অনেক পাম্পে মিলছে না অকটেন

রাজধানীতে লিফটের ফাঁকা জায়গায় পড়ে নারীর মৃত্যু

পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তি জ্বালানির ঘাটতিতে সারা দেশে বন্ধ হতে পারে পেট্রোল পাম্প

মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা

ফুটপাত দখলমুক্তে ১ এপ্রিল থেকে ডিএমপির সাঁড়াশি অভিযান

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু