সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২০

মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাগড়াবাড়ি নামক এলাকায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। শনিবার রাত সাড়ে ৯ টায় এ ঘটনাটি ঘটেছে। 

এ ডাকাতের হামলায় ১৫/২০ সিএনজি অটো, প্রাইভেট কার ও পিকআপের চালক ও যাত্রী গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া বনের ভিতরের বাগড়াবাড়ী নামক স্থানে  সড়কে গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতি করে। দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ১৫-২০ জনের মুখোশপরা ডাকাতদল প্রায় ঘন্টা ব্যাপী ২০/২৫টি সিএনজি অটো, প্রাইভেট কার ও পিকআপের গতিরোধ করে ডাকাতি করে। 

এ সময় গাড়ী চালকও যাত্রীদের মারধর করে তাদের কাছে থাকা নগদ অর্থ, মুঠোফোন ও মালামাল ছিনিয়ে নেয়। 

ডাকাতদের হামলায় আহত হয়েছেন ওয়াজিদ মিয়া, অপু দাস, আরিফুল ইসলাম মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, সালেক মিয়া, তাহমিদসহ অন্তত ২০ জনকে আহত করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে নিরাপদে স্থান ত্যাগ করে।

ঘটনার খবর পেয়ে রাত ১০টায় কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাতদল পালিয়ে যায়। পুলিশ সড়কে রাখা গাছ কেটে সরিয়ে ফেললে আটকা পড়া যানবাহন নিজ নিজ গন্তব্য পৌঁছে দিতে সহায়তা করে।

ভুক্তভোগী শ্রীমঙ্গল উপজেলার ওয়াজিদ মিয়া ও অপু দাস বলেন,প্রাইভেট কার করে কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গল ফিরছিলাম। বাগড়াবাড়ি এলাকায় পৌঁছালে ডাকাতের কবলে পড়ি।

১৫-২০ জনের ডাকাত দল দা ধরে জিম্মি করে তাঁদের কাছ থেকে নগদ টাকা লুটে নিয়ে গেছে।

কমলগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর ডাকাতির ঘটনা স্বীকার করে বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছে। ঘটনা তদন্ত করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলেও জানান।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি