সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় নিখোঁজের দুই দিন পর হাওর থেকে যুবকের লাশ উদ্ধার

কুলাউড়ায় নিখোঁজের দুই দিন পর হাকালুকি হাওর থেকে লোকমান মিয়া (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (০১ জুন) দুপুরে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের হাকালুকি হাওরে লাশটি পাওয়া যায়। নিহত লোকমান বরমচাল ইউনিয়নের রফিনগর গ্রামের আবদুল লতিফের পুত্র।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে লোকমানের চাচা আবদুল খালেকের একটি ষাঁড় গরু রফিনগর হাওর থেকে হারিয়ে যায়। গরুটি খুঁজে না পেয়ে পরদিন শুক্রবার সকালে লোকমানসহ পরিবারের কয়েকজন সদস্য রফিনগর-মাধবপুর হাওরের দিকে গরু খুঁজতে বের হন। অন্যরা বাড়ি ফিরে এলেও লোকমান আর ফেরেননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় তাঁর স্ত্রী রাহেলা বেগম ৩১ মে শনিবার বিকেলে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে রবিবার দুপুর ১২টার দিকে স্থানীয় লোকজন ভূকশিমইল ইউনিয়নের হাকালুকি হাওরে একটি লাশ ভাসতে দেখেন। পরে খবর পেয়ে লোকমানের পরিবার সেখানে গিয়ে লাশ শনাক্ত করে থানায় খবর দেয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম আপছার জানান, নিখোঁজ লোকমানের লাশ পাওয়া গেছে বলে স্বজনেরা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি