সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে টিলা ধসে বসতঘরে ক্ষতি : ঝুঁকিতে একাধিক পরিবার

বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর এলাকায় টানা বর্ষণের কারণে টিলা ধসের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে একটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয় এবং আরও কয়েকটি বাড়ি ঝুঁকির মুখে পড়ে।

বিয়ানিবাজার উপজেলা প্রশাসন জানায়, টিলা ধসে নিদনপুর গ্রামের বাসিন্দা কাওছার আহমদের বসতঘরের ভিতরে মাটি ঢুকে পড়ে। এতে ঘরের অভ্যন্তরীণ মালামালসহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি তাৎক্ষণিকভাবে ঝুঁকিপূর্ণ টিলা চিহ্নিত করে ক্ষতিগ্রস্ত পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন।

এ ছাড়া আশপাশের আরও পাঁচ থেকে ছয়টি বাড়ি এখনো ভূমিধসের ঝুঁকিতে রয়েছে। স্থানীয় বাসিন্দারা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, প্রতি বছর বর্ষা মৌসুমে টিলা ও উঁচু ভূমির পাদদেশে বসবাসরত পরিবারগুলো ভূমিধসের ঝুঁকির মধ্যে পড়ে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পরিবেশ ও আবাসন বিশেষজ্ঞদের পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি