সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

তাহিরপুরে ভয়াবহ আগুনে পর্যটকবাহী হাউস বোর্ডে সম্পূর্ণ পুড়ে ছাই

সুনামগঞ্জের তাহিরপুর আরাফান নামে একটি পর্যটকবাহী হাউস বোর্ডে ভয়াবহ আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে এই ঘটনায় নৌকায় ১২ জন পর্যটক ও নৌযান চালকসহ সহযোগী থাকলেও কোন হতহাতের ঘটনা ঘটেনি।

শুক্রবার(৩০ মে) রাত আটটার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ডাম্পে বাজার ও বিজিবি ক্যাম্পের সামনে পুটিয়া শিমুলখালী এলাকায়(ট্যাকেরঘাট শহীদ সিরাজ লেক যাওয়ার পথে) ঘটনাটি ঘটেছে।

প্রতক্ষদর্শী হেলাল মিয়া ও বাচ্ছু মিয়া জানায়, টাংগুয়ার হাওর থেকে বিকেলে আমরা পর্যটক নিয়ে ট্যাকেরঘাটের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে আমাদের সামনে পর্যটকবাহী আরাফান নামে(পূর্বে ছিল হাওরের সুলতান)একটি হাউজবোটে। হঠাৎ করে হাউজবোডটিতে আগুন লাগে। আগুন লাগা দেখে দ্রুত এগিয়ে গিয়ে আমরা ১২ জন পর্যটক ও নৌযান চালকসহ সবাইকে আমাদের নৌকায় উঠিয়ে নিরাপদে নিয়ে আসি। কিন্তু হাউজ বোডটি লাগা আগুন কোনো ভাবে নিভানো সম্ভব হয়নি।

স্থানীয় এলাকাবাসী জানান,পর্যটকবাহী হাউস বোর্ডে ভয়াবহ আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত বলে ধারনা স্থানীয় এলাকাবাসীর। 

তাহিরপুর উপজেলা নৌ পর্যটন শিল্প সমবায় লিমিটেড সভাপতি মোহাম্মদ রব্বানী জানান,এই হাউজ বোটটির নাম আরফান। এটি ঢাকার লোকজন তৈরি করেছে। আগুন লাগার পূর্বে ১২ জন পর্যটক ছিল এর মধ্যে ৭ জন মহিলা ৫ জন পুরুষ ছিল, তারা সম্পুর্ন নিরাপদে আছে। আগুন হাউসবোডের পেছনের দিকে লাগে পরে সামনের দিকে এগোতে থাকা। আমার সমিতির লোকজন নৌকা নিয়ে পর্যটকসহ সবাইকে উদ্ধার করে নিরাপত্তাদের। আল্লাহ সহায় নৌকা আগুনে পুড়ে ছাই হলেও কোনো মানুষ হতাহত বা মারা যানি।

ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবির দাস জানান,হাউজবোডে থাকা পর্যটকসহ নৌ চালক সকলেই নিরাপদে আছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর নৌকার মালিক পক্ষের কোনো খোঁজ পাইনি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি