সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

সিলেটে মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার অভিযানে মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, আজিজুল ইসলাম (২৯), আবুল কালাম (৩২), প্রনয়ন দাস (২৬), সাইফুজ্জামান (৩২), রেজাউল করিম (২৯) ও লোটন চৌধুরী (৩৩)। সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চান্দুরা এলাকায়।

পুলিশ জানায়, গত ১৫ মে সকালে সিলেটের সোবহানীঘাট এলাকার লতিফিয়া টাওয়ারের নিচ থেকে পোল্যান্ডপ্রবাসী নাজমুল ইসলামের ইয়ামাহা এফজেডএস-ভি৩ মডেল মোটরসাইকেলটি চুরি হয়। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী থানায় ২৭ মে একটি মামলা দায়ের হয়।

মামলার পর প্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে চোরচক্রের সদস্যদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ আরও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সিলেট শহরসহ আশপাশের এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের আদালতে পাঠানো হবে।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি