সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

চালের দোকানে ইয়াবার আস্তানা, জকিগঞ্জে ব্যবসায়ী গ্রেফতার

সিলেটের জকিগঞ্জ উপজেলার বাবুর বাজারে একটি চালের দোকানের আড়ালে গড়ে তোলা হয়েছিল মাদক ব্যবসার গোপন আস্তানা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার (২৬ মে) রাতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দোকানের মালিক ময়নুল আহমদকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, রাত আনুমানিক ১০টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল বাবুর বাজারে অবস্থিত ময়নুল আহমদের দোকানে হানা দেয়। দোকানটি প্রথম একটি সাধারণ চালের দোকান মনে হলেও, ভেতরে তল্লাশি চালিয়ে পুলিশ কয়েক হাজার পিস ইয়াবা উদ্ধার করে। ময়নুলকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ  (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, “গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় ময়নুল নিজেই দোকানে উপস্থিত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।” তিনি আরও জানান, আটক ময়নুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় স্থানীয়রা জানান, ময়নুলকে তাঁরা একজন সাধারণ ও নিরীহ ব্যবসায়ী হিসেবেই জানতেন। কিন্তু তাঁর এমন অপরাধের জন্য তারা বিস্মিত। প্রশাসনকে মাদক,ইয়াবার বিরুদ্ধে কঠোর পদক্ষেপে নেওয়ার জন্য দাবি স্থানীয়দের।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি