সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় শেষ হলো ভূমি মেলা

মৌলভীবাজারের কুলাউড়ায় ‘নিয়মিত ভূমি উন্নয়ন প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যে শেষ হলো তিনদিনব্যাপী ভূমি মেলা। 

মঙ্গলবার (২৭ মে) দিনব্যাপী ব্যতিক্রমী আয়োজন, সেবাগ্রহীতাদের সরাসরি অংশগ্রহণ এবং বিভিন্ন সমস্যা-সমাধানমুখী কার্যক্রমের মধ্যদিয়ে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত এ মেলার মূল আকর্ষণ ছিলো ভূমি সংক্রান্ত গণশুনানি ও সমস্যা সমাধান কর্মসূচি। 

মঙ্গলবার বেলা ১১টায় গণশুনানির সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, সাব-রেজিস্ট্রার তৌসিফ আনোয়ার খান, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সেবাগ্রহীতারা।

গণশুনানিতে উপস্থিত দুই শতাধিক সেবাগ্রহীতা তাদের জমি সংক্রান্ত নানা প্রশ্ন, অভিযোগ ও সমস্যার সরাসরি উপস্থাপন করেন। 

কর্তৃপক্ষ সরেজমিনে শুনে তাৎক্ষণিক সমাধান দেন বেশ কয়েকটি অভিযোগের।
একাধিক নাগরিক তাদের ভূমি নামজারি, খতিয়ান সংশোধন, অনলাইন আবেদন, রেজিস্ট্রি সংক্রান্ত জটিলতা ও দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তুললে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন ব্যাখ্যা ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন।

কয়েকজন সেবাগ্রহীতা জানান, ভূমি অফিসের ব্যতিক্রমী এ উদ্যোগে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত জটিলতা নিয়ে তারা কথা বলার সুযোগ পেয়েছেন এবং সমাধানের আশ্বাসও মিলেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ভূমি সেবায় মানুষের ভোগান্তি কমাতে চাইলে আমাদের অবশ্যই স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর জোর দিতে হবে। গণশুনানি হচ্ছে জনগণের সরাসরি অংশগ্রহণের সবচেয়ে কার্যকর মাধ্যম।


সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, অনেকেই জমি সংক্রান্ত জটিলতা বা অনলাইন পদ্ধতি সম্পর্কে জানেন না। এ ধরনের মেলার মাধ্যমে তারা সচেতন হচ্ছেন এবং সরাসরি সেবা পাচ্ছেন।

উল্লেখ্য, ২৫ মে শুরু হওয়া এ ভূমি মেলায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক নাগরিক সেবা নিতে আসেন।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি