শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কমলগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ ও বালুভর্তি ট্রাক আটক অতীতে দুর্নীতি ও অব্যবস্থাপনায় অনেক উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হয়েছে: আমিরে জামায়াত গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না: আখতার হোসেন বিএনপি সংস্কারবিরোধী দল, ক্ষমতায় এসে মুখোশ উন্মোচন হচ্ছে: নাহিদ প্রতিবেশীদের সঙ্গে দ্বিপাক্ষিক কূটনীতিতে আগ্রহী ইরান: স্পিকার রোববার থেকে শেয়ারবাজারে লেনদেন হবে দুপুর ১ টা ৫৫ পর্যন্ত স্বেচ্ছায় অবসর গিয়ে বরখাস্তের খরা কাটলেন ইসি কর্মকর্তা বিশ্বনাথে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবুরের মতবিনিময় কুলাউড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন হত্যা মামলার বাদীকে হুমকির প্রতিবাদে দিরাইয়ে মানববন্ধন
advertisement
সিলেট বিভাগ

ছুটিতে গিয়ে গোয়াইনঘাট থানার এসআই মিথুন পাড়ি জমালেন লন্ডনে!

সিলেটের গোয়াইনঘাট থানার এসআই অর্জুন মিথুন তালুকদারের হদিস পাওয়া যাচ্ছে না। কর্মস্থলে তার অনুপস্থিতির বিষয়ে পুলিশ সদর দপ্তর কিংবা জেলা পুলিশের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য রয়েছে কিনা এমন তথ্য পাওয়া যায়নি। কী কারণে কর্মস্থলে তিনি অনুপস্থিত এমন সঠিক তথ্য জানানো হয়নি পুলিশের তরফে। ছুটি নিয়ে বাড়ি গেলেও আর কর্মস্থলে যোগদান না করায় সংশ্লিষ্ট বিটে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা জোরদারে গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ বিকল্প অফিসার নিযুক্ত করেছেন।

গোয়াইনঘাট থানায় কর্মকালীন সময়ে এসআই মিথুন তালুকদার উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের বিট ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০২৪ সালের ১৪ নভেম্বর গোয়াইনঘাট থানায় যোগদান করেন।

গোয়াইনঘাট থানা পুলিশ সূত্রে জানা যায় ৮ সেপ্টেম্বর ছুটি নিয়ে তিনি নিজ জেলা সুনামগঞ্জ তার গ্রামের বাড়িতে গিয়ে আর কর্মস্থলে ফেরেননি। কর্মস্থলে না ফেরার কারণ কি এমন ঘটনার অনুসন্ধানে জানা যায় তিনি তার বাড়িতেও নেই। পুলিশের সংশ্লিষ্ট একটি সূত্রমতে তিনি পুলিশ বিভাগের পূর্বানুমতি ছাড়াই লন্ডনে চলে গেছেন এবং বিষয়টি তিনি পুলিশ সুপারকে অবহিত করেছেন।

 

এ বিষয়ে কথা হলে গোয়াইনঘাট থানার (ওসি) তদন্ত সুজন জনিয়েছেন, গোয়াইনঘাট থানার এসআই মিথুন তালুকদার আমাদের কাউকে না জানিয়ে চলে গেছেন ,আমরা আমরা আর কিছু জানি না।

এসআই মিথুন তালুকদার জানান, আমি ছুটি নিয়ে বাড়িতে গিয়ে কয়েকদিন ছিলাম। সেখান থেকে আমি লেখাপড়ার উদ্দেশ্যে লন্ডন পাড়ি জমিয়েছি। আমি বর্তমানে এইচআরএম'র উপর এমএসসি করতেছি। পুলিশের চাকরি থেকে ছুটি নিয়েই লন্ডনে এসেছি। তবে এ বিষয়ে পুলিশ বিভাগের সাথে আর কোন যোগাযোগ হয়নি।

এই সম্পর্কিত আরো

কমলগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ ও বালুভর্তি ট্রাক আটক

অতীতে দুর্নীতি ও অব্যবস্থাপনায় অনেক উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হয়েছে: আমিরে জামায়াত

গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না: আখতার হোসেন

বিএনপি সংস্কারবিরোধী দল, ক্ষমতায় এসে মুখোশ উন্মোচন হচ্ছে: নাহিদ

প্রতিবেশীদের সঙ্গে দ্বিপাক্ষিক কূটনীতিতে আগ্রহী ইরান: স্পিকার

রোববার থেকে শেয়ারবাজারে লেনদেন হবে দুপুর ১ টা ৫৫ পর্যন্ত

স্বেচ্ছায় অবসর গিয়ে বরখাস্তের খরা কাটলেন ইসি কর্মকর্তা

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবুরের মতবিনিময়

কুলাউড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

হত্যা মামলার বাদীকে হুমকির প্রতিবাদে দিরাইয়ে মানববন্ধন