বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় - সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর
advertisement
সিলেট বিভাগ

শেরপুর থেকে সাড়ে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২

সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আসা আনুমানিক ২৮ লাখ ৪৬ হাজার ৫ শত টাকার ভারতীয় পণ্য ও ট্রাক গাড়িসহ দুইজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

শুক্রবার (২৩ মে) দিবাগত-রাত ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ঐ পণ্য বহনকারী গাড়িসহ দুজনকে আটক করে পুলিশ।

জানা যায়, সিলেট শহর এলাকা থেকে মহাসড়ক দিয়ে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে একটি ট্রাক গাড়ি বিপুল পরিমাণ ভারতীয় পণ্য নিয়ে আসছিলো। তাৎক্ষণিক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর হাইওয়ে থানা পুলিশ মহাসড়কের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ১২৫ বস্তা জিরা, ১০ বস্তা ফুসকা, ৪ হাজার ৩২০ পিস রেড বুল, (ঢাকা মেট্রো-ড: ১১-৮৪৪৪) গাড়ির চালক ও হেল্পারকে আটক করে পুলিশ। 

আটককৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার মো. সায়দার আলীর ছেলে চালক মো. রতন আলী (২৩) ও একই থানাধীন চক চৌবিলা এলাকার মৃত সাত্তার প্রামানিকের ছেলে হেল্পার মো. আরিফুল ইসলাম (৩০)। 

পণ্য জব্দকালে উপস্থিত ছিলেন হাইওয়ে সার্কেল সিলেট রিজিয়নের সহকারী পুলিশ সুপার মির্জা সাইজু উদ্দিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে  শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন-গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ভারতীয় পণ্যসহ গাড়ির চালক ও হেল্পারকে আটক করা হয়েছে। আটক হওয়া পণ্যের বাজার মূল্য আনুমানিক ২৮ লাখ ৪৬ হাজার ৫শত টাকা।

বর্তমানে আটক হওয়া পণ্যবাহী গাড়ি, চালক ও হেল্পার শেরপুর হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছে- সিলেট এলাকা থেকে পণ্যের চালান নিয়ে আসছে এবং ঢাকার দিকে নিয়ে যাবে। কে! বা কারা! এই চোরাচালানের সাথে জড়িত এব্যাপারে তাঁরা কিছুই বলেনি। বর্তমানে আইনি পক্রিয়া চলমান রয়েছে।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর