রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি হরমুজে কিছু জাহাজ থেকে ২০ লাখ ডলার ফি নিচ্ছে ইরান
advertisement
সিলেট বিভাগ

দোয়ারাবাজারে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ নিহত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিশুদের জুতা চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ওয়াহিদ আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নে হাজীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীনগর গ্রামের সাহেব আলীর ছেলে হাবিব ও প্রতিবেশী ওয়াহিদ আলীর নাতি ইকবাল বাড়ির পাশে পুকুর ঘাটে হাতমুখ ধুতে যায়। এ সময় ঘাট থেকে হাবিবের জুতা চুরি হয়ে গেলে এ নিয়ে হাবিব ও ইকবালের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে রাত সাড়ে ৯টার দিকে হাবিব ও ইকবালের অভিভাবকদের মধ্যে বসা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওয়াহিদ আলী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও, সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এই সম্পর্কিত আরো

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি

হরমুজে কিছু জাহাজ থেকে ২০ লাখ ডলার ফি নিচ্ছে ইরান