রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি হরমুজে কিছু জাহাজ থেকে ২০ লাখ ডলার ফি নিচ্ছে ইরান হুমকি সাবেক পাক হাইকমিশনারের - পাকিস্তানে অন্য কেউ হামলা করলেও লক্ষ্যবস্তু হবে ভারত
advertisement
সিলেট বিভাগ

পুলিশ দেখে দৌড়, পরে বুকে ব্যথা উঠে যুবলীগ নেতার মৃত্যু

পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার পর বুকে ব্যথা উঠে মারা গেছেন হবিগঞ্জের লাখাই উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফজল উদ্দিন ইমন (৪৫)।

মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ইমন উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত মিনহাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে তেঘরিয়া গ্রামের একটি স্টলে বসে চা খাচ্ছিলেন ফজল উদ্দিন ইমন। এ সময় পুলিশের গাড়ি দেখে তিনি দৌড়ে পালিয়ে এক আত্মীয়ের বাড়িতে ওঠেন। সেখানে বুকে ব্যথা অনুভব করছেন জানালে তাঁকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


পরিবারের সূত্রে জানা যায়, ইমনকে পুলিশ কয়েকবার গ্রেপ্তরের চেষ্টা করেছে। এতে তিনি আতঙ্কিত সময় পার করছিলেন। গ্রেপ্তার থেকে বাঁচতে কয়েক মাস বাড়িতে থাকেননি। দুই দিন আগে গ্রামে ফেরেন।

মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সদস্য মো. ছুরুক মিয়া জানান, পুলিশ দেখে ভয়ে দৌড়ে পালানোর সময় অসুস্থ হয়ে পড়েন ইমন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আজ বুধবার বাদ জোহর গ্রামের বাড়িতে জানাজার নামাজের পর দাফন করা হবে।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী মিয়া জানান, উপপরিদর্শক আক্তারাজ্জামানের নেতৃত্বে একটি টহল টিম মঙ্গলবার সন্ধ্যায় তেঘরিয়া গ্রামে যায়। তখন পুলিশ দেখেই দৌড়ে পালিয়ে যান ইমন। তিনি রাতে ভাত খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে পারিবারের লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি

হরমুজে কিছু জাহাজ থেকে ২০ লাখ ডলার ফি নিচ্ছে ইরান

হুমকি সাবেক পাক হাইকমিশনারের পাকিস্তানে অন্য কেউ হামলা করলেও লক্ষ্যবস্তু হবে ভারত