রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি হরমুজে কিছু জাহাজ থেকে ২০ লাখ ডলার ফি নিচ্ছে ইরান হুমকি সাবেক পাক হাইকমিশনারের - পাকিস্তানে অন্য কেউ হামলা করলেও লক্ষ্যবস্তু হবে ভারত
advertisement
সিলেট বিভাগ

পুলিশের গাড়ি দেখে দৌড়, যুবলীগ নেতার মৃত্যু

হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের গাড়ি দেখে দৌড়ে পালাতে গিয়ে যুবলীগ নেতা ফজল উদ্দিন ইমন (৪৫) মারা গেছেন। বুধবার (২১ মে) ভোর রাতে লাখাই উপজেলা হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফজল উদ্দিন ইমন লাখাই উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার তেঘরিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে লাখাই থানা পুলিশ বিভিন্ন মামলার আসামি গ্রেফতার অভিযানে নামে। তাদের গাড়ি তেঘরিয়া গ্রামে এলে গ্রেফতার এড়াতে ওই গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা ফজল উদ্দিন ইমন দৌড়ে পালাতে থাকেন। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লাখাই উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ভোর রাতে তিনি মারা যান।

লাখাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফিন মৃতের স্বজনদের বরাত দিয়ে জানান, দৌড়াতে গিয়ে যুবলীগ নেতা ইমন বুকে ব্যথা অনুভব করেন। এ সময় স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু তাকে হাসপাতালে আনার আগেই মারা যান। আমরা তাকে কেবল মৃত ঘোষণা করেছি।

লাখাই থানার ওসি মো. বন্দে আলী জানান, যুবলীগ নেতা ফজল উদ্দিন ইমনের বিরুদ্ধে কোনো মামলা নেই। পুলিশ তাকে ধরতে কোনো অভিযানও পরিচালনা করেনি। পুলিশের গাড়ি দেখে তিনি মনের ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাকে ধাওয়া করেনি। শুনেছি তিনি হাসপাতালে মারা গেছেন।

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি

হরমুজে কিছু জাহাজ থেকে ২০ লাখ ডলার ফি নিচ্ছে ইরান

হুমকি সাবেক পাক হাইকমিশনারের পাকিস্তানে অন্য কেউ হামলা করলেও লক্ষ্যবস্তু হবে ভারত