রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান - বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ তারেক রহমান বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছেন সিলেটেও ব্যাপক উন্নয়ন হবে : হুমায়ুন করিব ভারতীয় আদালতে যা বললেন হাদি হত্যার প্রধান আসামি অভিযুক্ত কে? প্রশ্ন রেখে ওসির পোস্টে বিতর্ক তুঙ্গে, সিলেটজুড়ে তুলপাড় হাদি হত্যার প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানিতে কৃষিমন্ত্রীর শোক তীব্র যানজট, পায়ে হেঁটে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল সাংবাদিক আখতারুজ্জামানের ইন্তেকালে গোলাপগঞ্জ প্রেসক্লাবের শোক সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের পর চেয়ারে আরেক আওয়ামীলীগ নেতা!

বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আমান উদ্দিনকে সাময়িক বরখাস্তের একদিন পর চেয়ারম্যানের চেয়ারে বসা ছবি ফেসবুকে দিয়ে নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন ওই ইউনিয়নের ইউপি সদস্য ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, তবে তার দায়িত্বের বিষয়ে প্রশাসন কিছুই জানে না বলে জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না। এনিয়ে চলছে উপজেলাজুড়ে চলছে আলোচনা সমালোচনা।

জানা যায়, সরকারি প্রজ্ঞাপনে আওয়ামীলীগ নেতা আমানকে বহিষ্কারের দিন থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে আলোচনায় ছিলেন দুই প্যানেল চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ছরওয়ার হোসেনের বড় ভাই আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন ও ফয়জুল হক নজমুল। তবে বুধবার ফেসবুকে নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দেয়ায় অনেকেই আশ্চর্য হয়েছেন।

মাথিউরা ইউনিয়নের সচিব মো. তাজ উদ্দিন বলেন, মঙ্গলবার পরিষদের একটি সিদ্ধান্তের বিষয় জানাতে উপজেলা নির্বাহী কার্যালয়ে গিয়ে তাঁকে পাইনি।

বুধবার সকালে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ আলতাফ হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে মৌখিকভাবে জানিয়েছেন আর্থিক বিষয় ছাড়া জনবান্ধব কার্যক্রমের পরিচালনার জন্য তিনি ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করতে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না বলেন, আমি ঢাকায় ট্রেনিংয়ে আছি। মাথিউরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে হবে সেটি নির্ধারণ করবেন সিলেটের জেলা প্রশাসক। আলতাফ হোসেন মেম্বার চেয়ারম্যানের চেয়ারে বসলে সেটির আইনগতভাবে কোন ভিত্তি নেই। তাকে এখনো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ক্ষমতা দেয়া হয়নি।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে আইনী প্রদক্ষেপ গ্রহণ করবো।’

এই সম্পর্কিত আরো

সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ

তারেক রহমান বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছেন সিলেটেও ব্যাপক উন্নয়ন হবে : হুমায়ুন করিব

ভারতীয় আদালতে যা বললেন হাদি হত্যার প্রধান আসামি

অভিযুক্ত কে? প্রশ্ন রেখে ওসির পোস্টে বিতর্ক তুঙ্গে, সিলেটজুড়ে তুলপাড়

হাদি হত্যার প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানিতে কৃষিমন্ত্রীর শোক

তীব্র যানজট, পায়ে হেঁটে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল

সাংবাদিক আখতারুজ্জামানের ইন্তেকালে গোলাপগঞ্জ প্রেসক্লাবের শোক

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন