শনিবার, ২১ মার্চ ২০২৬
শনিবার, ২১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

তাহিরপুরে প্রাথমিকে প্রশ্নফাঁস

বাড়ি থেকে প্রশ্ন এনে পরীক্ষা দিচ্ছিল পরিক্ষার্থীরা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। অভিযোগ ওঠেছে, বাড়ি থেকে প্রশ্ন হাতে পরিক্ষার হলে উপস্থিত হয়ে পরীক্ষা দেন শিক্ষার্থীরা। এ ঘটনায় সংশ্লিষ্ট চার বিষয়ের পরীক্ষা স্থগিত করেছে উপজেলা শিক্ষা অফিস।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টার দিকে স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম তাঁর ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। যেখানে চতুর্থ শ্রেণীর বাংলা, ইংরেজী, বিজ্ঞান ও সমাজ বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি তুলে ধরেন। 

পোস্টে তিনি লিখেন, কি হচ্ছে চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে? পরীক্ষার আগেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে প্রশ্ন! প্রধান শিক্ষিকা তাদের ভবিষ্যৎ ধ্বংসের অধিকার কোথায় পেলেন?

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আব্দুল হাকিম জানান, তিনি সকালে বিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন শিক্ষার্থীর হাতে বাংলা, ইংরেজি, বিজ্ঞান ও সমাজ বিষয়ের প্রশ্নপত্র দেখতে পান। জিজ্ঞাসা করলে শিক্ষার্থীরা জানান, তাদের ম্যাডাম আগের দিনই প্রশ্ন দিয়েছেন প্রস্তুতির জন্য।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সলমা সাংবাদিকদের বলেন, ইংরেজি প্রশ্ন কম ছিল, তাই ফটোকপি করতে দিয়েছিলাম। বাকি বিষয়ের প্রশ্ন শিক্ষার্থীদের হাতে কিভাবে গেল, সেটি আমার ভুল হয়েছে।

তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুলেমান মিয়া জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ফাঁস হওয়া চার বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত