বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেট বিভাগের উন্নয়নে একনেকে উঠছে ৫,৩২৬ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী সুনামগঞ্জে ১৮ বছর পর হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন সংসদে উচ্চকক্ষ গঠনে জট খোঁজ নেই অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার মুস্তাফিজের খরুচে বোলিং, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান পাঠানপাড়ায় সওজের ভূমিতে তোলা দেয়াল ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ কানাডা থেকে ফেরত পাঠানো হলো ৩৪০ বাংলাদেশিকে, অপেক্ষায় আরও ১,৩৬৮ জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের মহোৎসব: ওসির পাশে রহস্যময় ‘সভাপতি’ বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন
advertisement
সিলেট বিভাগ

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মেডিকেল শিক্ষার্থীদের অবরোধ, সরিয়ে দিল সেনাবাহিনী

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের নিয়মিত ওয়ার্ড ক্লাস না হওয়ার প্রতিবাদে ও হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশাপাশি দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে সেনাবাহিনীর সদস্যরা তাঁদের অবরোধ তুলে নিতে অনুরোধ জানালেও অবরোধ তুলে না নেওয়ায় লাটিচার্জ করে তাঁদের ছত্রভঙ্গ করে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

রবিবার সকাল ১০ টা থেকে সিলেট- সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় মেডিকেল ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলে তাঁরা না মেনে অবরোধ চালিয়ে যায়। পরে সাড়ে দশটার দিকে সেনাবাহিনী লাঠিচার্জ করে সড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে গত ১৫ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে মানববন্ধন ও পরের দিন সড়ক অবরোধ করে টানা ৪ দিন বিভিন্ন কর্মসূচি পালন করে তাঁরা।

শিক্ষার্থীরা জানান, প্রথম দফা অবরোধ তুলে নেয়ার পর ওয়ার্ড ক্লাস সুবিধা ও হাসপাতাল চালুতে কার্যকরী পদক্ষেপ না নেয়ায় ফের অবরোধ নামেন তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনসহ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগের উন্নয়নে একনেকে উঠছে ৫,৩২৬ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

সুনামগঞ্জে ১৮ বছর পর হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

সংসদে উচ্চকক্ষ গঠনে জট

খোঁজ নেই অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার

মুস্তাফিজের খরুচে বোলিং, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

পাঠানপাড়ায় সওজের ভূমিতে তোলা দেয়াল ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ

কানাডা থেকে ফেরত পাঠানো হলো ৩৪০ বাংলাদেশিকে, অপেক্ষায় আরও ১,৩৬৮

জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের মহোৎসব: ওসির পাশে রহস্যময় ‘সভাপতি’

বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ

জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন