শুক্রবার, ২০ মার্চ ২০২৬
শুক্রবার, ২০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সদরঘাট পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী: ৩ লঞ্চকে জরিমানা, আটক ৪৩ সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীসহ দেশের কয়েক স্থানে ঈদ উদ্‌যাপন ঈদের আগের দিন রাজধানীতে ঝড়-বৃষ্টি মধ্যপ্রাচ্যে যুদ্ধে এ পর্যন্ত পাঁচ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদের আগের দিনও বাড়ি ফিরছে মানুষ, রাজধানী ফাঁকা ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি দেশবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রা নিয়ে বাগাড়ম্বর না করে কার্যকর পদক্ষেপ নিন: ই.আ. মহাসচিব দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা জৈন্তাপুরে ঈদ শুভেচ্ছা ও ত্রাণ কার্য বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক
advertisement
সিলেট বিভাগ

সিলেটে আটক হওয়া পারভেজ 'নির্দোষ', গাজীপুর থেকে 'তুষার' হত্যার মূল আসামী পারভেজ আটক

সিলেটে কলেজছাত্র তুষার আহমেদ চৌধুরী হত্যাকাণ্ডে আটক হওয়া পারভেজ সেই পারভেজ নয়।


শনিবার (১৯ এপ্রিল) যাকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকা থেকে আটক করা হয়েছিল তিনি নির্দোষ এবং মিডিয়া ট্রায়ালের শিকার।

মূল আসামি পারভেজকে গ্রেফতার করা হয়েছে ঢাকার পূর্বাচল সংলগ্ন গাজীপুর জেলার কালিগঞ্জ এলাকা থেকে। এমনটাই জানিয়েছে পুলিশ।


পুলিশ বলছে, আটক হওয়া পারভেজ একজন দোকান কর্মচারী। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে তাকে হত্যাকাণ্ডের মূল আসামি হিসেবে প্রচার করা হয়, যার ফলে তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হন। তাকে স্বসম্মানে মুক্তি দেওয়া হবে বলেও জানান পুলিশ কর্মকর্তারা।

তুষার হত্যার ঘটনায় নতুন মোড় আসে রোববার (২০ এপ্রিল)। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মূল পারভেজ (২০) সিলেটের বালাগঞ্জ থানার জালালপুর গ্রামের মো. সুনাফর আলী সানোয়ারের ছেলে।


বর্তমানে তিনি নগরীর কলবাখানী এলাকায় বসবাস করছিলেন। তার সঙ্গে আটক হন রাজু দাস (২৩), দিরাইয়ের রন্নারচর গ্রামের সোমলাল দাসের ছেলে। বর্তমানে তিনি বাগবাড়ি এলাকায় বসবাস করতেন।

তুষার আহমেদ চৌধুরী (২১) ছিলেন এমসি কলেজের বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী এবং সিলেট নগরীর রায়নগর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর ছেলে। ১৫ এপ্রিল রাতে শাহী ঈদগাহ এলাকার দলদলি চা বাগানে পূর্ব শত্রুতার জেরে পারভেজ, জাবেদ, রানা ও আরও ৬–৭ জন তার ওপর হামলা চালায়।

ছুরিকাঘাতে আহত তুষার ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে এয়ারপোর্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মূল আসামিরা পুলিশের জিজ্ঞাসাবাদে অপরাধের দায় স্বীকার করেছেন এবং তাদের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, "একটি কুচক্রী মহল আসামিদের আড়াল করতে নির্দোষ যুবকের ছবি ছড়িয়ে দিয়ে অপপ্রচার চালিয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটক পারভেজকে স্বসম্মানে মুক্তি দেওয়া হবে।"

এই সম্পর্কিত আরো

সদরঘাট পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী: ৩ লঞ্চকে জরিমানা, আটক ৪৩

সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীসহ দেশের কয়েক স্থানে ঈদ উদ্‌যাপন

ঈদের আগের দিন রাজধানীতে ঝড়-বৃষ্টি

মধ্যপ্রাচ্যে যুদ্ধে এ পর্যন্ত পাঁচ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদের আগের দিনও বাড়ি ফিরছে মানুষ, রাজধানী ফাঁকা

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

দেশবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদযাত্রা নিয়ে বাগাড়ম্বর না করে কার্যকর পদক্ষেপ নিন: ই.আ. মহাসচিব

দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা

জৈন্তাপুরে ঈদ শুভেচ্ছা ও ত্রাণ কার্য বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক