বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেট বিভাগের উন্নয়নে একনেকে উঠছে ৫,৩২৬ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী সুনামগঞ্জে ১৮ বছর পর হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন সংসদে উচ্চকক্ষ গঠনে জট খোঁজ নেই অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার মুস্তাফিজের খরুচে বোলিং, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান পাঠানপাড়ায় সওজের ভূমিতে তোলা দেয়াল ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ কানাডা থেকে ফেরত পাঠানো হলো ৩৪০ বাংলাদেশিকে, অপেক্ষায় আরও ১,৩৬৮ জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের মহোৎসব: ওসির পাশে রহস্যময় ‘সভাপতি’ বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন
advertisement
সিলেট বিভাগ

ভাই নিলেন ভাইয়ের প্রাণ

হবিগঞ্জের চুনারুঘাটে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই রুয়েল মিয়া (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছোট ভাই জসিম মিয়াকে (২২) আটক করেছে পুলিশ।

নিহত রুয়েল মিয়া উপজেলার পাইকপাড়া ইউনিয়মের দৌলতখা আবাদ গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল বিকেলে বড় ভাই রুয়েল মিয়া একটি গাছ কেটে বাড়ির সামনে রাখেন। পরে সেই গাছের অংশ ব্যবহার করে জসিম মিয়া টিউবওয়েলের চারপাশে বেড়া তৈরি করতে গেলে দু’ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে জসিম মিয়া উত্তেজিত হয়ে একটি গাছের ঢাল দিয়ে রুয়েলের ঘাড়ের পেছনে সজোরে আঘাত করেন। এতে গুরুতর আহত হন রুয়েল।

তাৎক্ষণিক আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। পরে ১৬ এপ্রিল দিবাগত মধ্যরাতে সিলেটের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে চুনারুঘাট থানার (ওসি) নুর আলম জানান, ইতোমধ্যে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়াও রাতেই সাঁড়াশি অভিযান চালিয়ে ঘাতক জসিমকে আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগের উন্নয়নে একনেকে উঠছে ৫,৩২৬ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

সুনামগঞ্জে ১৮ বছর পর হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

সংসদে উচ্চকক্ষ গঠনে জট

খোঁজ নেই অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার

মুস্তাফিজের খরুচে বোলিং, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

পাঠানপাড়ায় সওজের ভূমিতে তোলা দেয়াল ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ

কানাডা থেকে ফেরত পাঠানো হলো ৩৪০ বাংলাদেশিকে, অপেক্ষায় আরও ১,৩৬৮

জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের মহোৎসব: ওসির পাশে রহস্যময় ‘সভাপতি’

বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ

জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন