বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেট বিভাগের উন্নয়নে একনেকে উঠছে ৫,৩২৬ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী সুনামগঞ্জে ১৮ বছর পর হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন সংসদে উচ্চকক্ষ গঠনে জট খোঁজ নেই অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার মুস্তাফিজের খরুচে বোলিং, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান পাঠানপাড়ায় সওজের ভূমিতে তোলা দেয়াল ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ কানাডা থেকে ফেরত পাঠানো হলো ৩৪০ বাংলাদেশিকে, অপেক্ষায় আরও ১,৩৬৮ জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের মহোৎসব: ওসির পাশে রহস্যময় ‘সভাপতি’ বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাই

মৌলভীবাজারের কমলগঞ্জেহ সদর ইউনিয়নের সরইবাড়ি এলকার করিমবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার গভীর রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতের একটি দোকানে আগুন লাগে মুহুর্তেই আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় দোকানগুলোর ভেতরে থাকা মালামাল ও মূল্যবান সামগ্রী কিছুই আর রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে ততক্ষণে প্রায় ৬টি দোকানই পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল ঘটনাস্থল পরিদর্শণ করেন।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতা চান তারা।

ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফয়েজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। তবে তদন্ত ছাড়া বলা যাচ্ছেনা আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর ক্ষয়ক্ষতির বিষয়টি দেখেছি, জেলায় প্রস্তাব পাঠানো হয়েছে। যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপজেলা প্রশাসন থেকে সহযোগীতা করা হবে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগের উন্নয়নে একনেকে উঠছে ৫,৩২৬ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

সুনামগঞ্জে ১৮ বছর পর হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

সংসদে উচ্চকক্ষ গঠনে জট

খোঁজ নেই অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার

মুস্তাফিজের খরুচে বোলিং, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

পাঠানপাড়ায় সওজের ভূমিতে তোলা দেয়াল ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ

কানাডা থেকে ফেরত পাঠানো হলো ৩৪০ বাংলাদেশিকে, অপেক্ষায় আরও ১,৩৬৮

জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের মহোৎসব: ওসির পাশে রহস্যময় ‘সভাপতি’

বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ

জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন