বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেট বিভাগের উন্নয়নে একনেকে উঠছে ৫,৩২৬ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী সুনামগঞ্জে ১৮ বছর পর হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন সংসদে উচ্চকক্ষ গঠনে জট খোঁজ নেই অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার মুস্তাফিজের খরুচে বোলিং, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান পাঠানপাড়ায় সওজের ভূমিতে তোলা দেয়াল ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ কানাডা থেকে ফেরত পাঠানো হলো ৩৪০ বাংলাদেশিকে, অপেক্ষায় আরও ১,৩৬৮ জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের মহোৎসব: ওসির পাশে রহস্যময় ‘সভাপতি’ বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন
advertisement
সিলেট বিভাগ

দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন করে মেডিকেল শিক্ষার্থীদের সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ

সুনামগঞ্জ প্রতিনিধি: দ্বিতীয় দিনের মতো আবারো ক্লাস বর্জন করে দুই দফা দাবীতে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের সামনে সুনামগঞ্জ-সিলেট সড়কের মদনপুর এলাকায় সড়কে বাঁশের ব্যারিকেড দিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবারও একই দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

আন্দোলন চলাকালে ‘হাসপাতাল ছাড়া মেডিকেল চলেনা চলবে না’, ‘এ ব্যর্থতার দায় কার মেডিকেল না সরকার’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। এদিকে অবরোধের ফলে সুনামগঞ্জ-সিলেট সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। তবে পুলিশ প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর চেষ্টা করেন।

খবর পেয়ে প্রথমে থানা পুলিশ ও শান্তিগঞ্জ ইউএনও সুকান্ত সাহা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝাতে ব্যর্থ হন। পরে জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার তোফায়েল আহমদ ঘটনাস্থল আসেন এবং তাদের বুঝানোর চেষ্টা করেন। এসময় শিক্ষার্থীরা দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। এদিকে শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করে যোগ দিয়েছে স্থানীয় জনতা।

জানা গেছে, সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ায় শিক্ষা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আমি স্বাস্থ্য বিভাগের সচিব মহোদয়ের সাথে কথা বলেছি। তিনি দাবি পূরণে আশ্বাস প্রদান করেছেন।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগের উন্নয়নে একনেকে উঠছে ৫,৩২৬ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

সুনামগঞ্জে ১৮ বছর পর হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

সংসদে উচ্চকক্ষ গঠনে জট

খোঁজ নেই অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার

মুস্তাফিজের খরুচে বোলিং, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

পাঠানপাড়ায় সওজের ভূমিতে তোলা দেয়াল ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ

কানাডা থেকে ফেরত পাঠানো হলো ৩৪০ বাংলাদেশিকে, অপেক্ষায় আরও ১,৩৬৮

জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের মহোৎসব: ওসির পাশে রহস্যময় ‘সভাপতি’

বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ

জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন