বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেট বিভাগের উন্নয়নে একনেকে উঠছে ৫,৩২৬ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী সুনামগঞ্জে ১৮ বছর পর হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন সংসদে উচ্চকক্ষ গঠনে জট খোঁজ নেই অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার মুস্তাফিজের খরুচে বোলিং, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান পাঠানপাড়ায় সওজের ভূমিতে তোলা দেয়াল ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ কানাডা থেকে ফেরত পাঠানো হলো ৩৪০ বাংলাদেশিকে, অপেক্ষায় আরও ১,৩৬৮ জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের মহোৎসব: ওসির পাশে রহস্যময় ‘সভাপতি’ বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা

সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়া ও হাসপাতাল চালু না করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। এ উপলক্ষে সকাল ৯টায় মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে ক্যাম্পাসে "ওয়ার্ড ছাড়া মেডিকেল চলবে না, চলবে না। ওয়ার্ড ক্লাসে অবহেলা মানি না, মানবো না' শ্লোগানে মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মেডিকেল কলেজের হৃদপিন্ড বা হার্ট হলো হাসপাতাল। অথচ মেডিকেল কলেজে হাসপাতাল চালু হয়নি। আমরা ওয়ার্ড ক্লাস, আউটডোরের কাজ, প্র্যাকটিক্যাল, সার্জারির কাজ শিখতে পারছি না। কর্তৃপক্ষ যদি আমাদের যথাযথ সুবিধা না দিতে পারে তাহলে কেন মেডিকেল কলেজ চালু করেছেন। সুবিধা না দিতে পারলে এটি বন্ধ করে দেয়া হোক। এসময় চলতি বছরের জুলাইয়ের ভিতরে হাসপাতাল চালুর দাবি ও ওয়ার্ড কার্যক্রম ছয়দিন করার দাবিও জানান শিক্ষার্থীরা। তা না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।


মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষার্থী পিয়াস চন্দ্র দাস, মো. ইব্রাহীম, পৃথ্বীরাজ চৌধুরী, তাহরিম আক্তার, সায়মা আক্তার রিমা, সানজিয়া তাবাসসুম মাইসা প্রমুখ। এসময় সুনামগঞ্জ মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগের উন্নয়নে একনেকে উঠছে ৫,৩২৬ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

সুনামগঞ্জে ১৮ বছর পর হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

সংসদে উচ্চকক্ষ গঠনে জট

খোঁজ নেই অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার

মুস্তাফিজের খরুচে বোলিং, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

পাঠানপাড়ায় সওজের ভূমিতে তোলা দেয়াল ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ

কানাডা থেকে ফেরত পাঠানো হলো ৩৪০ বাংলাদেশিকে, অপেক্ষায় আরও ১,৩৬৮

জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের মহোৎসব: ওসির পাশে রহস্যময় ‘সভাপতি’

বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ

জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন