রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজার সীমান্ত দিয়ে দেশে অনুপ্রবেশকালে আটক ৫

 

সিলেটের বিয়ানীবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তিন মহিলা ও একশিশুসহ ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

আটককৃতরা হলেন যশোর জেলার বেনাপোল উপজেলার কাদমারী গ্রামের মিন্টু শেখের স্ত্রী আয়শা খাতুন (৩৭), একই এলাকার লাল মিয়ার স্ত্রী রোকসানা খাতুন (৪০), ব্রাক্ষনবাড়িয়া এলাকার বাদশা শেখের স্ত্রী রুমানা (২১), মৃত মুসা শেখের ছেলে মো. বাদশা শেখ (২৭) এবং বাদশা শেখের ছেলে মো. মাহদী ইসলাম (৩)।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ভোরে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ বড়গ্রাম বিওপিতে নায়েক মো. রাজু আহমেদের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলারের (১৩৫৯/৫) নিকট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় শূন্য রেখা হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝারাপাতা নামক স্থান হতে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানান, দালালের মাধ্যমে গত ৩ ডিসেম্বর কুমিল্লার বাগরা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং ত্রিপুরা থেকে বাসে গৌহাটি যাবার পথে কাস্টমস চেক পোস্টে ভারতীয় পুলিশের হাতে ধরা পড়েন। দুইদিন পর আজ বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে।


বিয়ানীবাজার অবস্থিত বিজিবি ৫২ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মো. মেহেদী হাসান বলেন, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট