শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট কানাইঘাটে জ্বালানি তেলের বাজার মনিটরিং; জরিমানা আদায়
advertisement
সিলেট বিভাগ

ভারত সীমান্তে পড়ে আছে বাংলাদেশির লাশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে আশরাফ উদ্দিন (৬৫) নামে এক বাংলাদেশীর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় সীমানা পিলার ১২৫১ এর ওপারে মরদেহটি পাওয়া যায়। নিহত আশরাফ উপজেলার ২ নং ইসলামপূর ইউনিয়নের ভাটরাই গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।

নিহতের ছেলে মিয়া হোসেন জানান, মঙ্গলবার সকালে সীমান্তের ওপার থেকে আশারফ উদ্দিন লাকড়ি সংগ্রহ করতে যান । এদিন তিনি আর বাড়ি ফিরেননি। পরদিন সকালে তাকে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা।খুঁজতে গিয়ে এক পর্যায়ে কালাইরাগ সীমান্তের ১২৫১ পিলারের প্রায় ২’শ ফুট ভিতরে ভারতীয় অংশে মৃত অবস্থায় তাকে দেখতে পান। পরে তারা বিজিবিকে খবর পাঠান ।

সন্ধ্যা সাড়ে ৬টায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে নিহতের লাশ থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে দুই-দেশের প্রয়োজনীয় আইনী ব্যবস্থা শেষ করে আমাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আমরা ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করবো। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। ।a

এই সম্পর্কিত আরো

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট

কানাইঘাটে জ্বালানি তেলের বাজার মনিটরিং; জরিমানা আদায়