শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট কানাইঘাটে জ্বালানি তেলের বাজার মনিটরিং; জরিমানা আদায়
advertisement
সিলেট বিভাগ

ছাতকে দুই পক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

সুনামগঞ্জের ছাতকে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আরিফ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। 


স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও গ্রাম সংলগ্ন ক্ষেতের জমিতে রশি দিয়ে গরু বাঁধাকে কেন্দ্র করে আরিফ উদ্দিন ও আখলুছ আলীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর উভয় পক্ষের লোকজনরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫জন আহত হন। এসময় গুরুতর আহত আরিফ উদ্দিনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। 

এদিকে, আরিফ উদ্দিনের মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে বিকেলেই প্রতিপক্ষের লোকজনরা বাড়ি ছেড়ে পালিয়ে যান। এই ঘটনায় ছাতক থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। 

আহত আরিফ উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান।

এই সম্পর্কিত আরো

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট

কানাইঘাটে জ্বালানি তেলের বাজার মনিটরিং; জরিমানা আদায়