শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনে দুই দফা অভিযান: জরিমানা ও কারাদণ্ড গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন
advertisement
সিলেট বিভাগ

জাউয়াবাজার ইউনিয়ন আ. লীগের সভাপতি গ্রেফতার


ছাতকের জাউয়াবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজা মিয়া তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে রোববার সকালে উপজেলার জাউয়াবাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে পাঠানো হয় সুনামগঞ্জ সদর থানায়। সেখান থেকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রাকাপন গ্রামের মৃত আরজু মিয়া তালুকদারের ছেলে।


জানা যায়, গেল ৪ আগষ্ট সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি, সাউন্ড গ্রেনেডসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে গুলিবিদ্ধ হন দোয়ারাবাজারের জহুর আহমদ। এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় ৯৯ জনের নাম উল্লেখ করে ২শ' জনকে অজ্ঞাত দেখিয়ে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় জাউয়াবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজা মিয়া তালুকদারকে গ্রেফতার করা হয়।


ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তিনি সুনামগঞ্জ সদর মডেল থানার দায়েরি মামলার আসামি। গ্রেফতারের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পরে সেখান থেকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনে দুই দফা অভিযান: জরিমানা ও কারাদণ্ড

গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব

গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন