শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনে দুই দফা অভিযান: জরিমানা ও কারাদণ্ড গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন
advertisement
সিলেট বিভাগ

সিলেটে তারেক রহমানের বিরুদ্ধে হওয়া রাষ্ট্রদ্রোহের ২ মামলা খারিজ


সিলেটে ১০ বছর আগে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হওয়া দুটি মামলা খারিজ করেছেন আদালত। আজ রোববার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলি আদালতের বিচারক ছগির আহমেদ মামলা দুটি খারিজ করেন।

২০১৪ সালের ২২ ডিসেম্বর মামলা দুটি করা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আশিক উদ্দিন বলেন, মিথ্যা মামলা হওয়ায় আদালত স্বতঃস্ফূর্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হওয়া মামলা দুটি খারিজ করেছেন।


আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর যুক্তরাজ্যে বঙ্গবন্ধুকে নিয়ে ‘কটূক্তি’র অভিযোগে সিলেট আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহের’ দুটি মামলা করা হয়। এর মধ্যে একটি মামলার বাদী সিলেট জেলা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ সংগঠন) সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম মোল্লা।

দুই মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বিরোধিতা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করেন।

আদালত মামলা দুটি গ্রহণ করে সরকারের অনুমোদনক্রমে তদন্ত প্রতিবেদন দাখিল করতে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে পরবর্তী সময়ে পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরই ভিত্তিতে একটি মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৮ এপ্রিল মামলার কার্যক্রমের জন্য বাদীপক্ষকে নির্দেশ দেন আদালত। এর পর থেকে মামলার বাদী আদালতে হাজির হননি। এরই পরিপ্রেক্ষিতে মামলা দুটি খারিজ করে দিয়েছেন আদালত।

এদিকে ৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অন্তরালে আছেন। দলের নেতা-কর্মীদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলাও হয়েছে। এর মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম চৌধুরীর নামেও বিভিন্ন থানায় মামলা হয়েছে।

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনে দুই দফা অভিযান: জরিমানা ও কারাদণ্ড

গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব

গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন