শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

জামাই-শ্বশুরের দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, আহত অর্ধশত


হবিগঞ্জের বানিয়াচংয়ে জামাই-শ্বশুরের দ্বন্দ্বের জেরে ধরে উভয়পক্ষের সংঘর্ষে কমপক্ষে অর্ধশত লোক আহত হয়েছেন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। 

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বানিয়াচং উপজেলা সদরের মজলিসপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে যৌথ বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে মনসুর মিয়া মেম্বারের লোকজনকে দেখে শুক্রবার আহত হওয়া নূর মোহাম্মদ মিয়ার লোকজন ধাওয়া করেন। এসময় দৌড়ে প্রাণ বাঁচাতে মজলিসপুর দক্ষিণ পাড়ের বাসিন্দা মখলিছুর রহমানের বাড়িতে আশ্রয় নেন কয়েকজন। এসময় বাড়িতে ঢুকে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এখবর মনসুর মেম্বারের লোকজনের মধ্যে জানাজানি হলে তারাও পুকুরের চারদিক থেকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয়েছেন। আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

প্রসঙ্গত, উপজেলার সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মজলিসপুর গ্রামের ভিতরে শুক্রবার (২৯ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে জামাই মুনসুর মিয়ার লোকজনের হামলার শিকার হন আপন চাচা শ্বশুর নুর মোহাম্মদ মিয়া। বর্তমানে তিনি সিলেট চিকিৎসাধীন আছেন। এরই জের ধরে শনিবার উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এই সম্পর্কিত আরো

গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব

গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা