শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

ছাতকে ট্রাক উল্টে প্রাণ গেল সিএনজি চালকের

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ
সিলেট-সুনামগঞ্জ সড়কে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক উল্টে শিহাব উদ্দিন (২৭) নামের এক অটোরিকশা চালকের প্রাণহানি ঘটেছে।
শনিবার (৩০ নভেম্বর) দিনগত রাত ১২ টার দিকে ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাব উদ্দিন গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও হায়াতপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে গেছে, শনিবার দিনগত রাত ১২টার দিকে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী এলপি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৪০৩৫) গোবিন্দগঞ্জ পয়েন্টে রাস্তার ডিভাইডারের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার উপর পড়ে যায়।

এসময় অটোরিকশার ভেতরে থাকা অপর দুইজন বেরিয়ে আসতে পারলেও শিহাব উদ্দিন বের হতে পারেননি। ট্রাকের নিচে তিনি চাপা পড়ে যান। পরে স্থানীয় এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ১ টায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 


ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

এই সম্পর্কিত আরো

গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব

গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা