শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

সিলেট সীমান্তে প্রায় ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ


সিলেটে প্রায় ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনি ও আজ রোববার সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

আজ রোববার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।


বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, কাশ্মীরি হিজাব, থ্রি পিস, চিনি, লবণ, গরুর মাংস, মদ, বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, শিং মাছ, চোরাচালানি মালামাল ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৯০ লাখ ১১ টাকা।


এ বিষয়ে জানতে চাইলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানি পণ্য জব্দ করা হয়। বিধি মোতাবেক আটক চোরাচালানি মালামালগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব

গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা