শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনবী (সা.) আমাদের জীবনের পাথেয় : সীরাত সম্মেলনে বক্তারা


সিলেট শহরতলি শুক্রবারী বাজার প্রাঙ্গণে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত চিকনাগুল ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর সীরাত সম্মেলন।


চিকনাগুল ইউনিয়ন জমিয়ত সভাপতি মাওলানা আব্দুর রউফ'র সভাপতিত্বে ও মাওলানা মুহিব্বুল্লাহ, লুকমান হাকিম ও আফজাল হোসাইন এর যৌথ পরিচালনায় শুক্রবার বিকেল ৪টা থেকে শুরু হওয়া সীরাত সম্মেলনে সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সীরাতই হচ্ছে আমাদের জীবনের পাথেয়। কেউ যদি আদর্শ রাষ্ট্র নায়ক হতে চায়, আদর্শিক পিতা হতে চায়, সমাজ সংস্কারক হতে চায় বা পরিবারের ক্ষেত্রে একজন আদর্শিক স্বামী হতে চায়, তাহলে তার উচিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ব্যাবস্থাকে আঁকড়ে ধরা। সীরাতুন্নাবী থেকে শিক্ষা নেওয়া। 


বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সভাপতি মুফতি মুজিবুর রহমান, হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা হিলাল আহমদ, রামধা মাদ্রাসার মুহাদ্দিস হাফিজ উল্লাহ কাসেমী, নয়াসড়ক মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইফুল্লাহ, সিলেট জেলা উত্তর জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি এবাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোয়াইনঘাটের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, সিলেট-৪ এর খেজুর গাছের সম্ভাব্য প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলী, জমিয়ত নেতা সৈয়দ সালিম কাসেমী, সিলেট জেলা উত্তর যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাসুম আল মাহদী, সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জাকির হোসাইন, যুবনেতা মোঃ জাকারিয়া, উবায়দুল্লাহ দরবস্তী, ছাত্রনেতা মুজিবুর রহমান, ইকরামুল হক জাবের ও আব্দুল্লাহ মাহফুজ প্রমুখ।

এই সম্পর্কিত আরো

গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব

গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা