সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পরিদর্শনে সিসিক প্রশাসক - আইনি লড়াই শেষে কাজিরবাজারের মালিকানা রাষ্ট্রের হাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে: মন্ত্রী আরিফুল হক জামালগঞ্জে বৈশাখ বরণে রঙ তুলির ছোঁয়ায় ফুটছে বর্ণিল আলপনা কুলাউড়ায় হাজীপুরে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু স্ত্রীর সঙ্গে হাইকমিশনে গিয়ে আর ফেরা হলো না অরুণের একটি কান্না, একটি জীবন—বিশ্বনাথে মানবিকতার গল্প সিলেট সীমান্তে রোহিঙ্গা নাগ‌রিকসহ আটক ৪ নতুন সূর্যোদয়ে নতুন স্বপ্ন: বৈশাখ বরণে প্রস্তুত সিলেট ব্যাংক আইনে ‘লুটেরাদের’ পুনর্বাসন আত্মঘাতী সিদ্ধান্ত: টিআইবি
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় হাজীপুরে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের কুলাউড়ায় হাজীপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক স্মৃতি পরিষদের উদ্যোগে ৩য় মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত চারজন শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী আব্দুল গফুরের সভাপতিত্বে এবং স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক প্রভাষক তফজ্জুল হোসেন নজরুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানিহাটি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ খুরশীদ উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী তৈয়বুননেছা খানম সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, পতনউষার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ, পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের অধ্যক্ষ মো. হানিফ, প্রভাষক আলাউদ্দিন কবির, ভূইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তারুজ্জামান খান, হাজীপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক স্মৃতি পরিষদের সভাপতি সামছুল হক, পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্তা ভট্টাচার্য্য, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক সাইফুল ইসলাম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম, স্মৃতি পরিষদের সমাজকল্যাণ সম্পাদক বিদ্যুৎ পাল, ব্যবসায়ী আব্দুল ওদুদ চৌধুরী, আব্দুল দাইয়ানসহ অনেকে।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত চারজন শিক্ষক দীপালি রানী, রত্না ভট্টাচার্য্য, প্রবীর নাগ ও আক্তারুজ্জামান খানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য, ৩য় বারের মতো আয়োজিত এই মেধাবৃত্তি পরীক্ষায় হাজীপুর ইউনিয়নের ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ৫৬ জন এবং ৫ম শ্রেণির ৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে ২৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের মেধাবৃত্তি কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধি পায়।

এই সম্পর্কিত আরো

পরিদর্শনে সিসিক প্রশাসক আইনি লড়াই শেষে কাজিরবাজারের মালিকানা রাষ্ট্রের হাতে

দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে: মন্ত্রী আরিফুল হক

জামালগঞ্জে বৈশাখ বরণে রঙ তুলির ছোঁয়ায় ফুটছে বর্ণিল আলপনা

কুলাউড়ায় হাজীপুরে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

স্ত্রীর সঙ্গে হাইকমিশনে গিয়ে আর ফেরা হলো না অরুণের

একটি কান্না, একটি জীবন—বিশ্বনাথে মানবিকতার গল্প

সিলেট সীমান্তে রোহিঙ্গা নাগ‌রিকসহ আটক ৪

নতুন সূর্যোদয়ে নতুন স্বপ্ন: বৈশাখ বরণে প্রস্তুত সিলেট

ব্যাংক আইনে ‘লুটেরাদের’ পুনর্বাসন আত্মঘাতী সিদ্ধান্ত: টিআইবি