রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুহেল চৌধুরী স্মরণে বিশ্বনাথে আলোচনা ও দোয়া মাহফিল পূবালী ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার উদ্যোগে নগদবিহীন ক্যাম্পেইন অনুষ্ঠিত সুন্দাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় - ঐতিহ্যের স্কুলে অবকাঠামো সংকট: গরু-ছাগলের বিচরণে নষ্ট পরিবেশ বালাগঞ্জে ‘আত-তাকওয়া মেটারনিটি ক্লিনিক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু সিলেটে মঙ্গলবারের মধ্যে যেসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ বিয়ানীবাজার-সিলেট মহাসড়কে বাস উল্টে হতাহত ৭-৮ জন সিলেট সীমান্তে ভূমিকম্প অনুভূত দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫
advertisement
সিলেট বিভাগ

সিলেটে মঙ্গলবারের মধ্যে যেসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

সিলেটবাসীর জন্য আরেকটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এটিও ব্যাটারিচালিত যানবাহন সংক্রান্ত।

রবিবার (১২ এপ্রিল) দুপুরের দিকে এই গণবিজ্ঞপ্তি জারি করেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং জনগনের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ ও অননুমোদিত ব্যাটারিচালিত যানবাহন- যেমন রিকশা, ইজিবাইক, টমটম ও মিশুক অপসারণের কার্যক্রম চলছে।

গত বছরের ১৫ অক্টোবরের মধ্যে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে অবৈধ যানবাহন সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।

তবে ওই বছরের ১৪ অক্টোবর ব্যবসায়ীরা ৬ মাসের সময় প্রার্থনা করেন এবং সবার সুবিধার কথা বিবেচনা করে তা মেনেও নেওয়া হয়েছিল। সে অনুযায়ী আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) এই মেয়াদ পূর্ণ হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থ ও নগরীর ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে  ব্যাটারিচালিত যানবাহনের দোকান বা শো-রুম জরুরী ভিত্তিতে অপসারণ অত্যাবশ্যক।

এ অবস্থায় মঙ্গলবারের (১৪ এপ্রিল) মধ্যে এ জাতীয় ব্যবসায়ীদের তাদের দোকান ও শো-রুমগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যতায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দিয়েছেন মহানগর পুলিশের কমিশনার।

এই সম্পর্কিত আরো

সুহেল চৌধুরী স্মরণে বিশ্বনাথে আলোচনা ও দোয়া মাহফিল

পূবালী ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার উদ্যোগে নগদবিহীন ক্যাম্পেইন অনুষ্ঠিত

সুন্দাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঐতিহ্যের স্কুলে অবকাঠামো সংকট: গরু-ছাগলের বিচরণে নষ্ট পরিবেশ

বালাগঞ্জে ‘আত-তাকওয়া মেটারনিটি ক্লিনিক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন

ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

সিলেটে মঙ্গলবারের মধ্যে যেসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

বিয়ানীবাজার-সিলেট মহাসড়কে বাস উল্টে হতাহত ৭-৮ জন

সিলেট সীমান্তে ভূমিকম্প অনুভূত

দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫